News Flash

  • Home
  • দেশ
  • বিলাসপুরে কাপড়ের দোকানে আগুন
Image

বিলাসপুরে কাপড়ের দোকানে আগুন

বিলাসপুর, ২৮ জুলাই (হি. স.) : ছত্তিশগড়ের বিলাসপুরের চক্রভাথা থানার অন্তর্গত তিনতলা কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দোকানে রাখা লাখ লাখ টাকার কাপড় পুড়ে ছাই হয়ে গেছে। দমকলের পাঁচটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।শর্ট সার্কিটের কারণে আগুন লাগার সম্ভাবনা রয়েছে বলে প্রাথমিক অনুমান।

চকরভাটা ক্যাম্পে কিশানচাঁদ তাহলিয়ানির কৃষ্ণ সোসাইটি নামে একটি কাপড়ের দোকান রয়েছে। বৃহস্পতিবার রাতে কর্মচারীরা দোকান বন্ধ করে বাড়িতে যান। এরপর রাত ১২টার দিকে দোকান থেকে ধোঁয়ার সঙ্গে আগুনের শিখা উঠতে দেখে লোকজন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে কাপড়সহ দোকানে রাখা সামগ্রী পুড়ে যায়। দোকানের পাশের দেওয়াল জেসিবি দিয়ে ভেঙ্গে আগুন নেভানোর চেষ্টা করা হয়। এরপর গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভানোর আগে বিদ্যুৎ বিভাগের কর্মীদের বিষয়টি জানানো হয় এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে বলা হয়। দোকানে আগুন লাগার খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দোকান বন্ধ করার পরেই আগুন লাগে। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে স্ফুলিঙ্গ থেকে আগুন কাপড়ে ছড়িয়ে পড়ে থাকতে পারে।

Releated Posts

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top