News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আবারও পুর নিগমের উচ্ছেদ অভিযান, লক্ষ্য যানজট মুক্ত শহর
Image

আবারও পুর নিগমের উচ্ছেদ অভিযান, লক্ষ্য যানজট মুক্ত শহর

আগরতলা, ২৮ জুলাই  (হি.স.) :  রাস্তার দুইপাশে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে আগরতলা পুর নিগম। আজ সকালে বড়জলা বাজার থেকে দূর্গা চৌমুহনী পর্যন্ত জবরদখলে থাকা দোকানগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদারের বলেন, আগরতলা শহরকে যানজটমুক্ত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিন তিনি জানিয়েছেন, বড়জলা বাজার থেকে দূর্গা চৌমুহনী পর্যন্ত রাস্তার দুই পাশে সরকারি জায়গায় বেআইনিভাবে দোকানপাট গড়ে তোলা হয়েছিল। পুর নিগমের পক্ষ থেকে বেআইনি দখলদারদের দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকবার বলা হয়েছিল। 

এদিন তিনি আরও জানিয়েছেন, কিছু দিন পূর্বেও  প্রসাশনের পক্ষ থেকে ওই সমস্ত ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু অনেকেই তাতে কর্নপাত করেননি।  অবশেষে আজ সকাল থেকে বুলডোজার দিয়ে বেশ কিছু সংখ্যক বেআইনিভাবে গজিয়ে ওঠা দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তাঁর কথায়, আগরতলা শহরকে যানজটমুক্ত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top