News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃষ্টিতে বেহাল অবস্থা মুম্বই-সহ মহারাষ্ট্রে, গুজরাটেও জনজীবন বিপর্যস্ত
Image

বৃষ্টিতে বেহাল অবস্থা মুম্বই-সহ মহারাষ্ট্রে, গুজরাটেও জনজীবন বিপর্যস্ত

মুম্বই ও আহমেদাবাদ, ২৮ জুলাই (হি.স.): বৃষ্টি থামছেই না মহারাষ্ট্র ও গুজরাটে। এই দুই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মুম্বইয়ে শুক্রবার সকালেও ভারী বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিজেছে রত্নাগিরি, রায়গড়, সিন্ধুদুর্গ-সহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলা। আবার গুজরাটের নভসারি, জুনাগড় প্রভৃতি জেলায় বৃষ্টির দুর্যোগ চলছে।

অবিরাম বৃষ্টিপাতের ফলে মহারাষ্ট্রের নান্দেদের বেশ কিছু অংশে জল জমে গিয়েছে, ফলে সাধারণ মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এইরকম অবস্থা মহারাষ্ট্রের থানে জেলাতেও। একটানা ভারী বর্ষণে মহারাষ্ট্রের ওয়াদালার বেশ কিছু জায়গাতেও জল জমে গিয়েছে। অন্যদিকে, বৃহস্পতিবার রাত থেকে অবিরাম বৃষ্টির কারণে গুজরাটের নাভসারিতে ভয়াবহ জলাবদ্ধতার পরিস্থিতি দেখা দিয়েছে। জেলাশাসক অমিত প্রকাশ যাদব শহরের সমস্ত স্কুল ও কলেজে ছুটির নির্দেশ দিয়েছেন।

Releated Posts

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top