News Flash

Image

সুদের হার বাড়ল প্রভিডেন্ট ফান্ডে

কলকাতা, ২৪ জুলাই (হি. স.) : লোকসভা ভোটের মুখে সুখবর চাকরিজীবীদের জন্য। সুদের হার বাড়ল প্রভিডেন্ট ফান্ডে।

২০২২-২৩ অর্থবর্ষে আগের তুলনায় অতিরিক্ত ০.০৫ শতাংশ সুদ বেশি মিলবে। কর্মচারী প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) সদস্যদের জমা টাকার উপরে এই সুদ মিলবে। ওই অর্থবর্ষের সুদ আগেই ঘোষণা করেছিল কর্মচারী প্রভিডেন্ট ফান্ড সংস্থা (ইপিএফও)।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ২০২২-২৩ সালে ৮.১৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে ইপিএফে। যা আগের অর্থবর্ষের তুলনায় সামান্য হলেও বেশি। অতীতে সুদ ৮.৫ শতাংশ থাকলেও তা কমিয়ে ৮.১ শতাংশে নিয়ে আসা হয়েছিল ২০২১-২২ অর্থবর্ষে। তা ০.০৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ফলে বৃদ্ধি সত্ত্বেও আগের অর্থবর্ষের ঘাটতি মিটল না।

গত মার্চ মাসের সেই ঘোষণায় সোমবার সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এর ফলে প্রায় ছ’কোটি সরকারি ও বেসরকারি চাকরিজীবী গত বছরের তুলনায় বেশি হারে সুদ পাবেন। অর্থাৎ ১ লক্ষ টাকা জমার উপরে ৮১৫০ টাকা সুদ পাবেন।

Releated Posts

নাড্ডার নিশানায় কংগ্রেস-ইন্ডিয়া জোট, এসআইআর বিতর্কে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে চলা রাজনৈতিক বিতর্কের মধ্যেই কংগ্রেস ও ইন্ডিয়া জোটকে…

ByByNews Desk Sep 28, 2026

এলপিইউ হিংসা নিয়ে আপের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির, অমিত শাহের সভা বানচালের চেষ্টার দাবি

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জানের লুধিয়ানার লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে সাম্প্রতিক হিংসার ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ করলেন…

ByByNews Desk Sep 28, 2026

কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা রাহুল গান্ধীর, সামনে ইসিআই ও এসআইআর বিতর্ক

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): কঠিন পরিস্থিতির মোকাবিলায় শান্ত থাকার বার্তা দিয়ে রবিবার সামাজিক মাধ্যমে একটি দার্শনিক মন্তব্য করলেন…

ByByNews Desk Sep 27, 2026

রাহুলের নির্বাচন কমিশনকে নিশানা করা নিয়ে পাল্টা কিরেন রিজিজু, ‘ভুল বার্তা যাবে’

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনকে নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় সংসদ…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top