News Flash

  • Home
  • দিনের খবর
  • মালদার ঘটনায় বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের
Image

মালদার ঘটনায় বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের

মালদা, ২৩ জুলাই (হি.স.): মালদায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনার প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ বিজেপি পরিষদীয় দলের। বিক্ষোভে শামিল একাধিক বিধায়ক। রবিবার দুপুর ১ টা নাগাদ, বিধানসভার অভ্যন্তরে বি আর আম্বেদকরের মূর্তির সামনে বিক্ষোভে দেখান বিধায়কেরা।

এদিনের বিক্ষোভে বিজেপির দাবি মালদায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনার কথা জানার পরেও কেন নিষ্ক্রিয় ছিল পুলিশ? কেনই বা চুপ রাজ্যের মুখ্যমন্ত্রী? এসব নিয়েই মুলত ছিল বিক্ষোভ। এছাড়াও মালদার পুলিশ সুপারের অপসারণ ও দোষী অফিসারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও জানান বিজেপি বিধায়করা। দিল্লিতে জরুরি বৈঠকে যোগ দিতে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা রওয়ানা হয়েছেন। আগামীকাল বৈঠক সেরে কলকাতায় ফেরার পর পরশু অর্থাৎ মঙ্গলবার বিধানসভা অধিবেশন চলাকালীন ফের বিক্ষোভ সংগঠিত করবেন তারা। এদিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ, বিশাল লামা, চন্দনা বাউরি, সত্যেন রায়, নিখিল রঞ্জন দে সহ অন্যান্যরা।

Releated Posts

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top