News Flash

  • Home
  • দেশ
  • ভ্রমণ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় জখম ২ জয়ী তৃণমূল প্রার্থী, ভর্তি হাসপাতালে
Image

ভ্রমণ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় জখম ২ জয়ী তৃণমূল প্রার্থী, ভর্তি হাসপাতালে

বেলডাঙা, ২৩ জুলাই (হি.স.): ভ্রমণ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন দুই জয়ী তৃণমূল প্রার্থী। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নদিয়া মায়াপুরে।

জানা গিয়েছে, বেলডাঙা ব্লকের মাড্ডা গ্রাম পঞ্চায়েতের ছয়জন জয়ী তৃণমূল প্রার্থী তাঁদের পরিবার নিয়ে মায়াপুরে ঘুরতে গিয়েছিলেন। শনিবার রাতে গাড়ি করে তাঁরা বেলডাঙার বাড়ি্তে ফিরছিলেন। মায়াপুরে রাস্তার মধ্যেই হঠাৎ করে একটি শেয়াল চলে আসে। সেই শেয়ালটিকে বাঁচাতে গিয়েই একটি গাড়ি উল্টে যায়। ওই গাড়িতেই চার তৃণমূল প্রার্থী ছিলেন। তাঁদের মধ্যে জয়ী দুই প্রার্থী আহত হন। একজনের মুখ ফেটে গিয়েছে, পায়ে আঘাত লেগেছে। আরেক জনের কোমরে এবং পায়ে গুরুতর আঘাত লেগেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।

Releated Posts

বাংলায় মানবপাচারের চেষ্টা রুখল এসএসবি, উদ্ধার নাবালিকা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভারত-নেপাল সীমান্ত দিয়ে মানবপাচারের চেষ্টা রুখে দিল সশস্ত্র সীমা বল (এসএসবি)। অভিযানে ১৭…

ByByNews Desk Aug 9, 2026

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’ বিজেপির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আগে রবিবার দেশের বিভিন্ন রাজ্যে ‘তিরঙ্গা যাত্রা’ শুরু করল ভারতীয়…

ByByNews Desk Aug 9, 2026

নিট বিতর্কে জেন জি-কে কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করেছিল: ধর্মেন্দ্র প্রধান

ভুবনেশ্বর, ৯ আগস্ট (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনের সময় কিছু মানুষ দেশের জেন জি প্রজন্মকে বিভ্রান্ত করার…

ByByNews Desk Aug 9, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা নিয়ে ছাত্র আন্দোলন ১৬ দিনে, সরকারের বিরুদ্ধে ‘ফাঁকা প্রতিশ্রুতি’র অভিযোগ

রাঁচি, ৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রাঁচিতে ছাত্রদের আন্দোলন রবিবার ১৬ দিনে পড়ল। তবে আন্দোলন প্রত্যাহারের কোনও লক্ষণ নেই।…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top