News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বেঙ্গালুরুতে নিহত পাথারকান্দির যুবকের মৃতদেহ বাড়িতে আনতে সরকা‌রি সাহায্যের আর্জি পরিবারের
Image

বেঙ্গালুরুতে নিহত পাথারকান্দির যুবকের মৃতদেহ বাড়িতে আনতে সরকা‌রি সাহায্যের আর্জি পরিবারের

পাথারকান্দি (অসম), ২২ জুলাই (হি.স.) : বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় মৃত করিমগঞ্জ জেলার পাথারকান্দির যুবক নারায়ণ দাসের মৃতদেহ বাড়িতে আনতে সরকা‌রি সাহায্যের আর্জি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

প‌রিবার প্রতিপাল‌নের তাগিদে কর্মসূত্রে কর্ণাটকের বেঙ্গালুরু‌তে গি‌য়ে সিকিউরিটির কাজ করতেন পাথারকান্দি থানাধীন কুর্তিছড়া গ্রামের নিরঞ্জনচন্দ্র দাসের বছর ২১-এর ছেলে নারায়ণ দাস। কিন্তু গত বুধবার নিজের বাই-সাইকেলে চড়ে কর্মক্ষেত্রে যাওয়ার পথে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় গুরতর আহত হন নারায়ণ। ত‌ড়িঘ‌ড়ি তাঁকে সেখানকার একটি হাসপাতালে নিয়ে ভরতি করা হ‌য়। কিন্তু শেষ রক্ষা হয়‌নি। গতকাল শুক্রবার সকাল ১১টা নাগাদ নারায়ণ দাস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এমতাবস্থায় মৃতের গরিব পরিবারের পক্ষে বেঙ্গালুরু থে‌কে নারায়ণ দাসের মৃতদেহ তাঁর নিজের বাড়িতে নিয়ে আসারও সামর্থ নেই। এ নিয়ে দুশ্চিন্তায় প‌ড়ে‌ছেন মৃ‌তের প‌রিবা‌রের লো‌কজন। তাই এ ব্যাপারে তাঁরা সরকা‌রি সাহায্যের জন্য এলাকার বিধায়ক কৃষ্ণেন্দু পাল, পাথারকান্দির রাজস্ব সার্কল অফিসার তথা প্রশাসনিক ম্যাজিস্ট্রেট এবং ডিস্ট্রিক্ট কমিশনার (জেলাশাসক) মৃদুল যাদব (আইএএস)–এর হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছেন।

Releated Posts

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026

শিলচর পুরনিগমের প্রথম নির্বাচনের প্রস্তুতি শুরু, ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা তৈরির সূচি প্রকাশ

গুয়াহাটি, ১২ জুন : অসম রাজ্য নির্বাচন কমিশন (এসইসি) শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসএমসি) প্রথম নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top