News Flash

  • Home
  • দিনের খবর
  • সংসদে অচলাবস্থার জন্য বিজেপিকে দুষল তৃণমূল, মণিপুর নিয়ে চাইল আলোচনা
Image

সংসদে অচলাবস্থার জন্য বিজেপিকে দুষল তৃণমূল, মণিপুর নিয়ে চাইল আলোচনা

নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): সংসদে অচলাবস্থার জন্য বিজেপিকেই দায়ী করল তৃণমূল কংগ্রেস। মণিপুর নিয়েও আলোচনার দাবি জানাল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। শনিবার সকালে তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইট করে লেখেন, বিজেপিই সংসদ অচল করে দিচ্ছে। মণিপুর নিয়ে আলোচনা শুরু করা যাক সোমবার সকাল ১১টায়।

এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্যে করে ডেরেক ও’ব্রায়েন টুইটারে লেখেন, “প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে দিন তিনি কোথায় আলোচনা করতে চান। তাঁর পছন্দ। লোকসভা অথবা রাজ্যসভা। অবশ্যই আমরা সবাই অংশগ্রহণ করব।” উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। কিন্তু, মণিপুর ইস্যুতে বৃহস্পতিবার ও শুক্রবার প্রথম দু’দিনই অচল হয়েছে সংসদ। এ জন্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিরোধীরা সদন চলতে দিচ্ছে না। আবার বিরোধীরা শাসকদলকেই দুষছে।

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top