News Flash

  • Home
  • দেশ
  • রাজ্য জুড়ে তৃণমূলী সন্ত্রাসের প্রতিবাদে বিজেপির ব্লক অফিস ঘেরাও
Image

রাজ্য জুড়ে তৃণমূলী সন্ত্রাসের প্রতিবাদে বিজেপির ব্লক অফিস ঘেরাও

বাঁকুড়া, ২১ জুলাই (হি. স.) : পঞ্চায়েত নির্বাচন ও ভোট গননার প‍র থেকেই রাজ্য জুড়ে শাসকদলের সন্ত্রাস,ভোট গননায় কারচুপির প্রতিবাদে দলের ঘোষিত কর্মসূচি অনুসারে শুক্রবার বাঁকুড়া জেলার সমস্ত ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং বিডিওদের হাতে স্মারকলিপি প্রদান করা হয়।

এদিন সকালে বিজেপি বিধায়ক নিলাদ্রী দানার নেতৃত্বে দুই শতাধিক কর্মী সমর্থক ১নং ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শণ করে।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শ্রী দানা বলেন লোকসভা, বিধানসভা ভোটের মতোই পঞ্চায়েত নির্বাচনে ধরাশয়ী হওয়া ঠেকাতে পরিকল্পিত ভাবে শাসক তৃণমূল কংগ্রেস সন্ত্রাস সৃষ্টি করে। বিরোধীদের মনোনয়ন পত্র দাখিল করতে বাধা, কোথাও মনোনয়ন পত্র ছিনিয়ে নেওয়া, কোথাও প্রার্থীদের মারধোর করে মনোনয়ন পত্র জমা দিতে দেয় নি, তারপরও ভোটের দিন অবাধে ছাপ্পা ভোট দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে।তারপরেও ভোট গননার সময় বিজেপি সহ বিরোধী দলের নির্বাচনী এজেন্ট ও গননা এজেন্ট দের মারধোর ক‍রে গননা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।তা সত্বেও গতবারের চেয়ে এবার দ্বিগুণ এর চেয়ে বেশি আসন দখল করেছে।ফলাফল দেখেই ঘুম ছুটেছে শাসকদলের।তাই ফলাফল ঘোষণা হওয়ার পর বিজেপি কর্মীদের উপর সন্ত্রাস, মারধোর ঘরবাড়ি আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে।শুধু তাই নয় সন্ত্রাসের খবর তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের মারধোর, মোবাইল ছিনতাই ইত্যাদির মতো জঘন্য ঘটনা ঘটেছে।গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমে র উপর আক্রমণ গণতন্ত্র কে হত্যার সামিল।এই সন্ত্রাস বন্ধ ও সন্ত্রাসে যুক্ত ব্যাক্তিদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান তিনি। বিক্ষোভ প্রদর্শণের পর এক প্রতিনিধি দল বিডিওর হাতে স্মারকলিপি তুলে দেন।
নিলাদ্রী বাবু আরও বলেন ভোট গণনার দিন গণনা কেন্দ্রের সামনে এক বিজেপি কর্মীকে মারধোর করে তৃণমূলের লোকজন।এই ঘটনায় যুক্তদের অবিলম্বে গ্রেফতার ওআইনগত ব্যবস্থা গ্রহণ এর দাবী জানান।

Releated Posts

‘গুজব’ ঘিরে পাঞ্জাবের আরও এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অশান্তি, হাইওয়ে অবরোধ

চণ্ডীগড়, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ‘গুজব’কে কেন্দ্র করে পাঞ্জাবের জলন্ধরের উপকণ্ঠে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে…

ByByNews Desk Sep 27, 2026

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top