News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শীঘ্রই ত্রিপুরায় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ইউনিটি মল চালু হবে : মুখ্যমন্ত্রী
Image

শীঘ্রই ত্রিপুরায় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ইউনিটি মল চালু হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই (হি.স.) : শীঘ্রই ত্রিপুরায় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ইউনিটি মল চালু হবে। আজ হাপানিয়া বাইপাস সংলগ্ন জুট মিল এলাকায় ইউনিটি মলের জন্য চার একর জমি পরিদর্শনে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দেশের প্রতিটি রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ইউনিটি মল তৈরি করার প্রস্তাব দিয়েছেন। তাই এবারের ২০২৩-২৪ বাজেটে ইউনিটি মলের জন্য টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই লক্ষ্যে আজ হাপানিয়া বাইপাস সংলগ্ন জুট মিল এলাকায় চার একর জমি পরিদর্শন করেছেন।

সাথে তিনি যোগ করেন, এই চার একর জমি ইউনিটি মলের জন্য উপযুক্ত আছে। এখানে মল তৈরী করা হলে সাধারণ মানুষের যোগাযোগের সুবিধা হবে। পাশাপাশি এই প্রকল্প বাস্তবায়নে যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি‌ হবে।

এদিন তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৫ সালে ২৬ জানুয়ারী  দেশের প্রতিটি রাজ্যে একসাথে ইউনিটি মলের উদ্বোধন করবেন। তাই শীঘ্রই ত্রিপুরায় ইউনিটি মল তৈরি করার কাজ শুরু করা হবে।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top