News Flash

  • Home
  • দেশ
  • আপাতত হালকা বৃষ্টিতেই ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, চড়বে তাপমাত্রার পারদও
Image

আপাতত হালকা বৃষ্টিতেই ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, চড়বে তাপমাত্রার পারদও

কলকাতা, ১৭ জুলাই (হি.স): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ১৮-১৯ জুলাইয়ের মধ্যে বৃষ্টি অনেকটাই কমে যেতে পারে, এরপর ২০-২১ জুলাই ফের দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টিতে ভিজতে পারে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কিছু দিন তাপমাত্রা বৃদ্ধির কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত চড়তে পারে পারদ। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন সকালেও দক্ষিণ ২৪ পরগনা জেলায় নানা অংশে হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টি থামতেই ফের রোদের দেখা মেলে।

উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে, আগামী কয়েকদিনে বৃষ্টি আরও কমতে পারে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Releated Posts

গণতন্ত্রে অরাজকতার পরিবেশ তৈরির চেষ্টা, ভারত জোটের বিক্ষোভ নিয়ে কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) এবং মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভারত জোটের প্রস্তাবিত…

ByByNews Desk Oct 6, 2026

ভুটানে ৭৭০ মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্প গড়বে আদানি পাওয়ার ও ড্রুক গ্রিন পাওয়ার

থিম্পু/আহমেদাবাদ, ৬ অক্টোবর (আইএএনএস): ভুটানে ৭৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চামখারচু-১ জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে চুক্তি করল আদানি পাওয়ার এবং…

ByByNews Desk Oct 6, 2026

অ্যাপ-ভিত্তিক ক্যাবে মহিলাদের নিরাপত্তায় নতুন নির্দেশিকা জারি করল জাতীয় মহিলা কমিশন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা ব্যবহারকারী মহিলাদের নিরাপত্তা জোরদার করতে সোমবার একগুচ্ছ নির্দেশিকা জারি করল জাতীয়…

ByByNews Desk Oct 5, 2026

সংস্কৃত বিশ্বকে পথ দেখাতে পারে, অযোধ্যা সভ্যতার চেতনা: রাজনাথ সিং

অযোধ্যা, ৫ অক্টোবর (আইএএনএস): সংস্কৃত ভারতের জ্ঞান ও বিজ্ঞানকে উচ্চতায় পৌঁছে দিয়েছে এবং এখনও এই ভাষার বিশ্বকে পথ…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top