News Flash

  • Home
  • প্রধান খবর
  • বানভাসি উত্তরবঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখতে দল পাঠাচ্ছেন মমতা
Image

বানভাসি উত্তরবঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখতে দল পাঠাচ্ছেন মমতা

কলকাতা, ১৬ জুলাই (হি. স.) : : ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। বৃষ্টির জলে ফুলেফেঁপে উঠেছে নদীর জল। বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে নদীর জল। এর মধ্যে ভুটানেও বৃষ্টির জেরে হরপা বান নেমেছে উত্তরবঙ্গের একাংশে। এর জেরে জলমগ্ন পরিস্থিতি আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। এমন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বিশেষ বিপর্যয় মোকাবিলা দল পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার টুইট করে মমতা জানিয়েছেন, ‘উচ্চপর্যায়ের বিপর্যয় মোকাবিলায় দক্ষ টিমকে সোমবার পাঠাচ্ছি উত্তরবঙ্গে। সেচমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং বিপর্যয় মোকাবিলা দফতরের সমস্ত আধিকারিকরা পরিস্থিতি উন্নত করার প্রচেষ্টা চালাচ্ছেন প্রতিমুহূর্তে। বৃষ্টিতে চাষের ক্ষতির বিষয়টিও দেখছে এগ্রিকালচার দফতর। আমি নিজেও বিষয়টির উপর নজর রাখছি।’ বন্যা বিধ্বস্ত এলাকায় জেলা শাসক ও পুলিশ সুপার উদ্ধার কাজ চালাচ্ছেন। উদ্ধারে হাত লাগিয়েছে কেন্দ্র এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল। পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী নিজে নজরদারি করার সঙ্গে সঙ্গে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকেও ২৪ ঘণ্টা পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, ভারী বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রবিবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

Releated Posts

এলপিইউ হিংসা নিয়ে আপের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির, অমিত শাহের সভা বানচালের চেষ্টার দাবি

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জানের লুধিয়ানার লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে সাম্প্রতিক হিংসার ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ করলেন…

ByByNews Desk Sep 28, 2026

কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা রাহুল গান্ধীর, সামনে ইসিআই ও এসআইআর বিতর্ক

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): কঠিন পরিস্থিতির মোকাবিলায় শান্ত থাকার বার্তা দিয়ে রবিবার সামাজিক মাধ্যমে একটি দার্শনিক মন্তব্য করলেন…

ByByNews Desk Sep 27, 2026

রাহুলের নির্বাচন কমিশনকে নিশানা করা নিয়ে পাল্টা কিরেন রিজিজু, ‘ভুল বার্তা যাবে’

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনকে নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় সংসদ…

ByByNews Desk Sep 27, 2026

রেলের ডিজেল ব্যবহার কমে ১০৮ কোটি লিটার, বিদ্যুতায়ন প্রায় ১০০ শতাংশ: অমিত শাহ

আহমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর থেকে ভারতীয় রেলে ডিজেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং দ্রুতগতিতে বেড়েছে রেলপথের…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top