News Flash

  • Home
  • দেশ
  • মেঘালয়ে উদ্ধার প্ৰায় ৬.৬০ কোটি টাকার হেরোইন, গ্রেফতার দুই মহিলা সহ পাঁচ
Image

মেঘালয়ে উদ্ধার প্ৰায় ৬.৬০ কোটি টাকার হেরোইন, গ্রেফতার দুই মহিলা সহ পাঁচ

শিলং, ১৬ জুলাই (হি.স.) : মেঘালয়ে পৃথক পৃথক অভিযানে উদ্ধার হয়েছে প্ৰায় ৬.৬০ কোটি টাকা মূল্যের হেরোইন। মাদক পাচারের সঙ্গে জড়িত অভিযোগে দুই মহিলা সহ পাঁচজনকে গ্ৰেফতার করেছে রাজ্য পুলিশ।

প্ৰথমে রি’ভই পুলিশ লুমকেনি এলাকায় একটি অল্টো কারে তালাশি চালিয়ে হেরোইন ভরতি ৭০টি সাবানের বাক্স উদ্ধার করে। সাবানের বাক্সগুলি থেকে উদ্ধারকৃত হেরোইনগুলির বাজারমুল্য প্ৰায় ৫ কোটি টাকা হবে জানিয়েছে রি’ভই থানার পুলিশ। নিষিদ্ধ হেরোইনগুলির সঙ্গে পুলিশ তিনজনকে গ্ৰেফতার করেছে।

এদিকে দ্বিতীয় ড্ৰাগস বিরোধী অভিযান চালানো হয়েছিল পূ্র্ব জয়ন্তিয়া পাহাড় জেলার নঙশ্নিঙ গ্রামে। নঙশ্নিঙে অভিযান চালিয়ছিল ক্লেহরিয়েট থানার পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে হেরোইন ভরতি ২০টি সাবান কেস বজেয়াপ্ত করে। বাজেয়াপ্তকৃত হেরোইনগুলির আন্তর্জাতিক বাজারে মূল্য প্ৰায় ১ কোটি ৬০ লক্ষ টাকা।‌ হেরোইন কারবারে জড়িত অভিযোগে নঙশ্নিঙ গ্রামের দুই মহিলাকে গ্ৰেফতার করেছে ক্লেহরিয়েট থানার পুলিশ।

Releated Posts

বিশ্ব উৎপাদন কেন্দ্র হিসেবে ভারতের উত্থানে ৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত নীতি আয়োগের

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ভারতকে বিশ্বের অন্যতম প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চারটি উচ্চ সম্ভাবনাময় ক্ষেত্র…

ByByNews Desk Aug 13, 2026

পুরনো বাস সংস্কারে কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন-র আর্থিক লাভ, বললেন কেরলের পরিবহণমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১৩ আগস্ট (আইএএনএস): রাজ্য সরকারের ১০০ দিনের কর্মসূচির আওতায় কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন-এর বাস সংস্কার প্রকল্প…

ByByNews Desk Aug 13, 2026

‘হর ঘর তিরঙ্গা’ দেশবাসীর মনে দেশপ্রেম ও গৌরবের অনুভূতি আরও শক্তিশালী করছে: অমিত শাহ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান দেশের প্রতিটি মানুষের মনে দেশপ্রেম ও গর্বের অনুভূতিকে আরও শক্তিশালী…

ByByNews Desk Aug 13, 2026

‘অত্যন্ত লজ্জার’: হলদ্বানিতে খার্গের সভাস্থল ‘শুদ্ধিকরণ’ নিয়ে বিজেপি-আরএসএসকে নিশানা বিরোধীদের

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের হলদ্বানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সভাস্থল ‘শুদ্ধিকরণ’-এর অভিযোগকে কেন্দ্র করে বিজেপি ও রাষ্ট্রীয়…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top