News Flash

Image

অমিত শাহের সঙ্গে দেখা করলেন ওমপ্রকাশ রাজভর

নয়াদিল্লি, ১৬ জুলাই (হি. স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির সভাপতি ওমপ্রকাশ রাজভর। শনিবারই সাক্ষাতের পরই এনডিএ জোটে তাঁর দলের পুনরায় যোগদানের সিদ্ধান্তে সিলমোহর পড়ে।

বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটে তাদের স্বাগত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি উত্তর প্রদেশে জোটকে শক্তিশালী করবে। রবিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে ওপি রাজভরের সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে লেখেন, “দিল্লিতে ওপি রাজভরজির সঙ্গে দেখা করলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এনডিএ জোটে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওঁকে এনডিএ-তে স্বাগত জানাচ্ছি। রাজভরজির আগমনে উত্তর প্রদেশে এনডিএ আরও শক্তিশালী হবে।”

সুহেলদেব ভারতীয় জনতা পার্টি ২০২২ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে মুলায়ম সিং যাদব-অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টির জোটসঙ্গী ছিল। পূর্ব উত্তর প্রদেশে ওবিসি ভোটারদের মধ্যে বিশেষ প্রভাব রয়েছে সুহেলদেব ভারতীয় জনতা পার্টির। এদিন এনডিএ জোটে সামিল হওয়ার পরই ওপি রাজভর বলেন, “বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সামাজিক ন্যায়বিচার, দেশের নিরাপত্তা ও পিছিয়ে পড়া শ্রেণি, দলিত, মহিলা, কৃষক, যুবদের ক্ষমতায়নের লক্ষ্যে লড়ব।”

Releated Posts

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026

উজ্জয়নে শাহী মসজিদের অংশ অপসারণ ঘিরে উত্তেজনা, পাথর ছোড়ায় কাঁদানে গ্যাস পুলিশের

উজ্জয়ন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের উজ্জয়নে ঐতিহাসিক শাহী মসজিদের একটি অংশ অপসারণের প্রস্তাবকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তেজনা…

ByByNews Desk Sep 28, 2026

বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি অভিষেকের

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ উঠল। রবিবার তাঁর বিধানসভা কেন্দ্র…

ByByNews Desk Sep 27, 2026

ধ্বংস থেকে সৌরশক্তির গ্রাম, মোদেরার স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের মোদেরার ইতিহাস ও সাংস্কৃতিক স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top