News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার : মুখ্যমন্ত্রী
Image

প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুলাই (হি.স.) : প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আজ আগরতলা টাউন হলে একমাস ব্যাপী প্লাস্টিক মুক্ত ত্রিপুরা অভিযানের শুভ‌ সূচনা অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। পাশাপাশি এদিন তিনি প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়তে জন সাধারণকে এগিয়ে আসার জন্য আবেদন জানিয়েছেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্লাস্টিকের মধ্যে প্রায় ১৩ হাজার রাসায়নিক পদার্থ রয়েছে। গবেষনায় জানা গেছে প্লাস্টিকে প্রায় ৩ হাজার ২০০ এমন রাসায়নিক পদার্থ রয়েছে যা মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাই এই ধরনের প্লাস্টিক ব্যবহারের ফলে মানুষের শরীরে নানা রোগ তৈরি হচ্ছে।

সাথে তিনি যোগ করেন, মানব সভ্যতার উন্নতির পথে প্লাস্টিক এক অভিশাপ হয়ে দাড়িয়েছে। পরিবেশকে রক্ষা করা জনগনের দায়িত্ব ও কর্তব্য। তাই প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়তে সমস্ত জনগণকে এগিয়ে আসার জন্য আবেদন জানিয়েছেন।

পাশাপাশি এদিন তিনি সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, বাড়িঘরের আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট জায়গায় রাখতে এবং এলাকার পরিচ্ছন্নতার দায়িত্ব নিতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Releated Posts

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top