News Flash

  • Home
  • দেশ
  • মসৃণভাবেই চলছে অমরনাথ যাত্রা, জম্মু থেকে দুই বেস ক্যাম্পের উদ্দেশে রওনা ৭-হাজারের বেশি তীর্থযাত্রী
Image

মসৃণভাবেই চলছে অমরনাথ যাত্রা, জম্মু থেকে দুই বেস ক্যাম্পের উদ্দেশে রওনা ৭-হাজারের বেশি তীর্থযাত্রী

জম্মু, ১৫ জুলাই (হি.স.): মসৃণভাবেই চলছে বার্ষিক অমরনাথ যাত্রা। শনিবার জম্মু থেকে দুই বেস ক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছেন ৭-হাজারের বেশি তীর্থযাত্রী। অমরনাথ যাত্রীদের ১৩-তম ব্যাচে মোট ৭,৩৯২ জন পুণ্যার্থী এদিন ভগবতীনগর বেস ক্যাম্প থেকে দুই বেস ক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছেন। কড়া নিরাপত্তা বেষ্টনীতে ২৭২টি গাড়িতে রওনা হন পুণ্যার্থীরা।

গত ১ জুলাই থেকে শুরু হয়েছে বার্ষিক অমরনাথ যাত্রা, ৬২-দিন ব্যাপী এই তীর্থযাত্রার সমাপ্তি আগামী ৩১ আগস্ট। অমরনাথ যাত্রা এখনও পর্যন্ত মসৃণভাবেই চলছে। শনিবার সকালেই অমরনাথের পবিত্র গুহায় পূজার্চনা ও আরতি করেন পুরোহিতরা। অনন্তনাগ জেলার নুনওয়ান-পহেলগাম রুট ও গান্ডেরবাল জেলার বালতাল রুট থেকে অমরনাথের গুহার উদ্দেশে এগিয়ে চলেছে পুণ্যার্থীরা।

Releated Posts

মধ্যপ্রদেশে এসআইআর নিয়ে কংগ্রেসের বিক্ষোভ, নির্বাচন কমিশনকে নিশানা

ভোপাল, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর বিরুদ্ধে সোমবার ভোপালে বিক্ষোভে নামল কংগ্রেস।…

ByByNews Desk Sep 28, 2026

জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫, আহত ৬

শ্রীনগর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলায় সোমবার ভয়াবহ পথ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন।…

ByByNews Desk Sep 28, 2026

ইভিএম নিয়ে ফের সরব মায়াবতী, ভোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় গণতন্ত্রের জন্য ক্ষতিকর: বিএসপি

লখনউ, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে নির্বাচন পরিচালনার প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন বহুজন সমাজ…

ByByNews Desk Sep 28, 2026

২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে চার্জ: কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২ হাজার টাকার বেশি নির্দিষ্ট ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) চালুর কেন্দ্রের সিদ্ধান্তকে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top