News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হেপাজত থেকে পলাতক নেশা পাচারকারীকে আটক করে মান রাখল ধর্মনগর থানার পুলিশ
Image

হেপাজত থেকে পলাতক নেশা পাচারকারীকে আটক করে মান রাখল ধর্মনগর থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ পুলিশের হাত থেকে পলাতক এক গাঁজা পাচারকারী, সারারাত তল্লাশি চালিয়ে পলাতক আসামীকে গ্রেফতার করে মান রাখলো ধর্মনগর থানার পুলিশ৷উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী যতই সক্রিয় হোন না কেন একাংশ পুলিশ অফিসারদের অবহেলায় থানা গুলি এখনো শুধরে উঠতে পারেনি৷  একের পর এক ত্রুটিপূর্ণ কাজ ধরা পড়ছে জনসমক্ষে৷ যদিও থানা বাবুরা ত্রুটি ঢাকতে নাছোড়বান্দা হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ এবার পুলিশের হেফাজত থেকে এক এনডিপিএস মামলার আসামি পালিয়ে গেলে পুলিশ পুনরায় পলাতক আসামীকে গ্রেফতার করে মান রাখে৷
 উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে ধর্মনগর থানা মাদক বিরোধী অভিযান চালায়৷ এতে পুলিশ ধর্মনগর রেল স্টেশন এলাকা থেকে দুজন বহিঃ রাজ্যের  গাঁজা কারবারীকে ত্রিশ কেজি শুকনো গাঁজা সহ গ্রেপ্তার করে৷ ধৃতরা যথাক্রমে দিলখুস কুমার এবং নিরাজ কুমার৷ দুজনের বাড়ি বিহারের সমস্তিপুর জেলায় বলে জানা গেছে৷ এদিকে ঘটনাস্থল থেকে ধৃতদের থানায় নিয়ে আসলে গাড়ি থেকে নামতে গিয়ে পুলিশের হাত থেকে দিলখুস কুমার নামে  গাঁজা পাচারকারী পালিয়ে যায়৷ অবশেষে আদাজল খেয়ে এদিন সারারাত্র জুড়ে চলে পুলিশের তল্লাশি৷ পরবর্তীতে এদিন ভোরের দিকে পলাতক ঐ আসামীকে গ্রেফতার করে মান বাঁচায় পুলিশ৷
অপরদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানান, গোপন খবরের ভিত্তিতে বহিঃরাজ্যের দুই যুবকের কাছ থেকে পাঁচ প্যাকেটে মোট ত্রিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে৷ যার কালোবাজারি মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা৷ তিনি আরো জানান,পুলিশি রিমান্ড চেয়ে ধৃতদের শুক্রবার সকালে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে৷ পুলিশের এমন দায়িত্বজ্ঞানহীন অবস্থা চলতে থাকলে পুলিশের উপর থেকে মানুষের আস্থা বহুলাংশে যে কমে যাবে তা বলাই বাহুল্য৷ কেননা পুলিশের অসতর্কতার কারণেই গাঁজা পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছিল৷ 

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top