News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা সুন্দরী মন্দিরের দীঘিতে মাথার খুলিকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবেই, বিধানসভাকে আশ্বাস মুখ্যমন্ত্রী মানিকের
Image

ত্রিপুরা সুন্দরী মন্দিরের দীঘিতে মাথার খুলিকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবেই, বিধানসভাকে আশ্বাস মুখ্যমন্ত্রী মানিকের

আগরতলা, ১৩ জুলাই (হি.স.) : গতকাল বুধবার গোমতি জেলার অন্তর্গত উদয়পুরে অবস্থিত ত্রিপুরা সুন্দরী মন্দিরের কল্যাণসাগর দীঘিতে মাথার খুলি উদ্ধারের পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। আজ বিধানসভায় আশ্বাস দিয়েছেন রাজ্যের গৃহ দফতরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।

আজ ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের চতুর্থ দিন বিরোধী দলের নেতা অনিমেষ দেববর্মার উত্থাপিত প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী ডা. সাহা এই আশ্বাস দিয়ে বলেছেন, পুলিশ অত্যন্ত সংবেদনতার সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছে। মুখ্যমন্ত্ৰী বলেন, ইতিমধ্যে গোমতি জেলাশাসকের কাছ থেকে প্রাথমিক রিপোর্ট এসেছে। তাছাড়া ইতিমধ্যে মন্দির এবং এর আশপাশে সংস্থাপিত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পর্যালোচনা করা হয়েছে। তাছাড়া ঘটনার রহস্য উন্মোচনে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। উপরন্তু ফরেনসিক বিভাগকে এর তদন্ত করতে যুক্ত করা হয়েছে, জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্ৰী আরও বলেন, কল্যাণসাগর দীঘি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করা হচ্ছে। ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এর বিশেষজ্ঞ ডুবুরিরাও অনুসন্ধান অভিযান চালাচ্ছেন। এ বিষয়ে তিনি সূক্ষ্ম তদন্তের গ্যারান্টি দিয়েছেন আজ। উপরন্তু, ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আগামী ৪২ দিনের জন্য কল্যাণসাগরে সাধারণ জনগণের চলাচল এবং ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রফোসর সাহা বলেন, পুলিশ ঘটনার রহস্য উন্মোচন করতে প্রয়োজনীয় তদন্তের কোনও খামতি রাখছে না।

Releated Posts

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top