News Flash

  • Home
  • প্রধান খবর
  • অর্ডিন্যান্স নিয়ে কংগ্রেস অবস্থান স্পষ্ট না করলে বিরোধীদের দ্বিতীয় বৈঠকে হাজির থাকবে না আপ
Image

অর্ডিন্যান্স নিয়ে কংগ্রেস অবস্থান স্পষ্ট না করলে বিরোধীদের দ্বিতীয় বৈঠকে হাজির থাকবে না আপ

নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.) : দিল্লি অর্ডিন্যান্স নিয়ে কংগ্রেস অবস্থান স্পষ্ট না করায় ফের বেঁকে বসলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । বুঝিয়ে দিলেন, দিল্লির অর্ডিন্যান্স নিয়ে কংগ্রেস অবস্থান স্পষ্ট না করলে বিরোধীদের দ্বিতীয় বৈঠকে তাঁর দল আম আদমি পার্টি হাজির থাকবে না। ফলে বিজেপি বিরোধী বৃহত্তর বিরোধী ঐক্য ফের প্রশ্নের মুখে।

লোকসভা ভোটের আগে বিরোধীরা ঐক্যেবদ্ধ হতে পাটনা বৈঠকের পর আগামী ১৮ জুলাই বেঙ্গালুরুতে বৈঠক বসছে বিরোধীরা। এবারে বৈঠকের আয়োজক কংগ্রেস । সূত্রের খবর, দ্বিতীয় মহাবৈঠকে যে যে রাজ্যে জোট নিয়ে জট নেই, সেই সেই রাজ্যগুলিতে কংগ্রেসের সঙ্গে আঞ্চলিক দলগুলির আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হতে পারে। সম্ভবত সেকারণেই ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ওই বৈঠকে উপস্থিত থাকবেন। তবে তাতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি থাকবে কিনা, সেটা নিয়েই সংশয় তৈরি হয়েছে।কেজরিওয়ালের বক্তব্য, পাটনার বৈঠকে কংগ্রেস আশ্বাস দিয়েছিল সংসদ অধিবেশনের ১৫ দিন আগে অর্ডিন্যান্সের বিরোধিতা করবে এবং সংসদেও এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেবে। কিন্তু কংগ্রেস এখনও অবস্থান স্পষ্ট করেনি। আপ সুপ্রিমো বলছেন,”আমরা কংগ্রেসের তরফে একটা আমন্ত্রণ পেয়েছি। কিন্তু কংগ্রেস আশ্বাস দিয়েছিল যে, সংসদের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার ১৫ দিন আগে তারা প্রকাশ্যে এই অর্ডিন্যান্সের বিরোধিতা করবে।” আপের সাফ বক্তব্য, ৩১ জন সাংসদ নিয়ে কংগ্রেস যদি এই গণতন্ত্র বিরোধী অর্ডিন্যান্সের বিরোধিতা না করে তাহলে কংগ্রেসের উপস্থিতিতে কোনও বৈঠকেই তাঁদের পক্ষে যোগ দেওয়া সম্ভব হবে না। অর্থাৎ বেঙ্গালুরুর বৈঠকের আগে কংগ্রেস যদি প্রকাশ্যে অর্ডিন্যান্সের বিরোধিতা না করে তাহলে আপ যে ওই বৈঠকে যাবে না, সেটা একপ্রকার স্পষ্ট। এর আগে পাটনার বৈঠকেও অর্ডিন্যান্স ইস্যু তুলে ঝামেলা পাকিয়েছিল আপ।

কিন্তু কংগ্রেসের সমস্যা হল, দিল্লি অর্ডিন্যান্স নিয়ে তাঁদের দলের অন্দরেই দ্বিমত আছে। দিল্লি-পাঞ্জাব-সহ একাধিক প্রদেশ কংগ্রেস নেতৃত্ব চায় না যে হাইকম্যান্ড কেজরিওয়ালের পাশে দাঁড়াক। আবার জাতীয় দল হিসাবে দিল্লি অর্ডিন্যান্সের বিরোধিতা করা নিয়েও দলের অন্দরে সংশয় রয়েছে। তাছাড়া আপের সঙ্গে জোটের ব্যাপারে কংগ্রেসও খুব একটা আগ্রহী নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top