News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধিলাতলীতে বন্য হাতির তান্ডব,  ঘর বাড়ি তছনছ, পালিয়ে প্রাণ বাঁচালেন অনেকেই
Image

ধিলাতলীতে বন্য হাতির তান্ডব,  ঘর বাড়ি তছনছ, পালিয়ে প্রাণ বাঁচালেন অনেকেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷  তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত বিভিন্ন অঞ্চলে বন্য দাঁতাল হাতির আক্রমণ অব্যাহত৷ হাতির পদতলে পৃষ্ট হয়ে তেলিয়ামুড়ার ১ ক্ষুদ্র ব্যবসায়ীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একদল বন্য হাতির  আক্রমণে বিপন্ন একাধিক পরিবার৷ ঘটনার বিবরণে জানা যায় ,মঙ্গলবার রাত আনুমানিক ১১ নাগাদ কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের খগেন্দ্র বল কলোনি এবং পার্শবর্তী এলাকাতে একদল বন্য হাতি  আক্রমণ চালায়৷ আক্রমণের জেরে সংশ্লিষ্ট এলাকায় ১ আতঙ্কের পরিবেশ তৈরি হয়৷ বুধবার সকালে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে দেখা গেছে আট থেকে আশি  সবার চোখে মুখেই এক অজানা আতঙ্ক  বিরাজ করছে৷ একাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তার সাথে কথা বললে উনারা জানান, প্রায় প্রতিটা রাতই আতঙ্ককে অতিবাহিত করতে হচ্ছে৷ মঙ্গলবারের ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে একাধিক ক্ষতিগ্রস্তদের জবাব কোনো রকমে কেউবা জানালা দিয়ে, কেউবা ঘরের পেছনের দরজা দিয়ে বাচ্চা সহ প্রবীণদেরকে নিয়ে আত্মরক্ষা করেছেন৷ সবাই প্রশ্ণ তুলছেন আর কতদিন এভাবে তাদের দিন কাটাতে হবে৷বিনয়ের সাথে বিনম্রভাবে প্রশাসন তথা সরকারের কাছে আবেদন করেছেন জীবন সহ সম্পত্তি রক্ষায় হাতির আক্রমণ থেকে রক্ষা করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হোক অনতি বিলম্বে৷ এর পাশাপাশি এই সময়ের মধ্যে প্রশাসন বা বন দপ্তর কি কাজ করছে, কিভাবে পাশে থাকছে এই প্রশ্ণের উত্তরে সহজ-সরল এলাকাবাসীদের  জবাব হচ্ছে সংশ্লিষ্ট এলাকাতে বনকর্তাদের টিকির নাগাল পাওয়া যাচ্ছে না, সাহায্য সহযোগিতা তো দূরস্ত৷ গোটা এলাকা ঘুরে দেখা গেছে সংশ্লিষ্ট এলাকার দিকে দিকে হাতির আক্রমণের চিহ্ণগুলো স্পষ্ট৷ কারো কারো কৃষি ক্ষেত নষ্ট হয়েছে, কারো কারো থাকার ঘর নিমেষেই নষ্ট করে দিয়েছে  হাতির দল৷ বিদ্যুতের খুটি থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি সেন্টার কোন কিছুই বাদ যাচ্ছে না হাতির এই  আক্রমণ থেকে৷ সমস্বরে দাবি উঠছে এলাকার স্বার্থে ,এলাকার মানুষের জীবনসম্পত্তি রক্ষার স্বার্থে হাতির আক্রমণ প্রতিহত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হোক৷

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top