News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে মাহিন্দ্রার সার্ভিস সেন্টারে ভয়াবহ আগুন, পুড়ে গেল অনেকগুলি গাড়ি
Image

দিল্লিতে মাহিন্দ্রার সার্ভিস সেন্টারে ভয়াবহ আগুন, পুড়ে গেল অনেকগুলি গাড়ি

নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): রাজধানী দিল্লিতে আগুন লাগল একটি অটোমোবাইল শোরুম সার্ভিস সেন্টারে। বুধবার সকালে দিল্লির মায়াপুরী ফেস-১ এলাকায় মাহিন্দ্রার সার্ভিস সেন্টারে ভয়াবহ আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও, শোরুমের ভিতরে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গিয়েছে। আগুন কীভাবে লাগল, তা খতিয়ে দেখছে দমকল।

পুলিশ ও দমকল জানিয়েছে, বুধবার সকালে দিল্লির মায়াপুরী ফেস-১ এলাকায় মাহিন্দ্রার সার্ভিস সেন্টারে ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ১২টি ইঞ্জিন। দিল্লি দমকলের ডিএফও অশোক কুমার জয়সওয়াল বলেছেন, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। এটি মাহিন্দ্রার সার্ভিস সেন্টার। আগুন দোতলায় লাগে। আগুনে বেশ কয়েকটি গাড়ি পুড়ে গিয়েছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। কোনও আহত বা হতাহতের খবর নেই।”

Releated Posts

আন্তর্জাতিক যোগ দিবসে নেতাদের বার্তা: সুস্থ জীবন, মানসিক প্রশান্তি ও সক্রিয় বার্ধক্যের জন্য যোগ অপরিহার্য

নয়াদিল্লি/মুম্বই/লেহ, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে যোগের গুরুত্ব তুলে ধরলেন…

ByByNews Desk Jun 21, 2026

নিট পুনঃপরীক্ষার আগের দিন হায়দ্রাবাদে আত্মঘাতী পরীক্ষার্থী, চাঞ্চল্য

হায়দ্রাবাদ, ২১ জুন (আইএএনএস): নিট (ইউজি) পুনঃপরীক্ষার মাত্র একদিন আগে হায়দ্রাবাদে এক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ…

ByByNews Desk Jun 21, 2026

অন্ধ্রপ্রদেশে ২৫ বছর বয়সী যুবকের কথিত হেফাজতে মৃত্যুর ঘটনায় এসআইটি গঠন

বিজয়ওয়াড়া, ২১ জুন (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় ২৫ বছর বয়সী এক যুবকের কথিত পুলিশ হেফাজতে মৃত্যু ও নিখোঁজ হওয়ার…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে পাঞ্জাবে বিজেপি সভাপতি নীতিন নবীন, ১২ হাজার মানুষের অংশগ্রহণে বিশেষ কর্মসূচি

চণ্ডীগড়, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পাঞ্জাবের ফাগওয়ারায় আয়োজিত এক বৃহৎ যোগ অনুষ্ঠানে অংশ নিলেন…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top