News Flash

  • Home
  • দেশ
  • আকাশ পরিষ্কার; আবহাওয়ার উন্নতি, বালতাল ও পহেলগাম উভয় রুটেই শুরু অমরনাথ যাত্রা
Image

আকাশ পরিষ্কার; আবহাওয়ার উন্নতি, বালতাল ও পহেলগাম উভয় রুটেই শুরু অমরনাথ যাত্রা

শ্রীনগর, ১০ জুলাই (হি.স.): আকাশ একেবারে পরিষ্কার, উন্নতি হয়েছে আবহাওয়ার, থেমেছে বৃষ্টি। আবহাওয়া অনুকূল হতেই বালতাল ও পহেলগাম উভয় রুট থেকেই শুরু হয়েছে অমরনাথ যাত্রা। আবহাওয়া পরিষ্কার হওয়ার পর সোমবার সকাল ৬টা পর্যন্ত, প্রায় ১১ হাজার অমরনাথ তীর্থযাত্রীকে বালতাল থেকে পবিত্র গুহার উদ্দেশ্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে হেলিকপ্টার পরিষেবাও শুরু হয়েছে।

খারাপ আবহাওয়ার কারণে বালতাল থেকে ৩-দিন স্থগিত ছিল অমরনাথ যাত্রা। আবহাওয়ার উন্নতি হওয়ার পর সোমবার সকালে বালতাল থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা, মোট ১০,৭৬৭ জন অমরনাথ তীর্থযাত্রীকে পবিত্র গুহায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ১ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা, ৬২-দিনের এই তীর্থযাত্রার সমাপ্তি ৩১ আগস্ট।

এদিকে, কাশ্মীরের স্বাস্থ্য পরিষেবা ডিরেক্টরেট অমরনাথ যাত্রার জন্য একটি কন্ট্রোল রুম খুলেছে। ডিরেক্টর ডাঃ মুস্তাক আহমেদ রাঠের বলেছেন, “মসৃণভাবে সমন্বয় করার জন্য আমরা এই কন্ট্রোল রুম খুলেছি। আমাদের ৬টি বেস হাসপাতাল, ১২টি জরুরি সহায়তা কেন্দ্র, ১১টি চিকিৎসা সহায়তা কেন্দ্র এবং অন্যান্য স্বাস্থ্য সুবিধা রয়েছে। রোগীদের চিকিৎসার জন্য সমস্ত সরঞ্জাম উপলব্ধ রয়েছে।”

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top