News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মন্ত্রীবাড়ি রোডে বাড়ির গেইটের সামনে থেকে মহিলার গলার চেইন ছিনতাই
Image

মন্ত্রীবাড়ি রোডে বাড়ির গেইটের সামনে থেকে মহিলার গলার চেইন ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ রাজধানী আগরতলা শহরে প্রকাশ্য দিবালোক দিন দুপুরে বাড়ির গেটে মহিলার গলা থেকে ছিনতাই হলো স্বর্ণের চেইন৷ খোদ রাজধানীর প্রাণকেন্দ্র মন্ত্রীবাড়ি রোডে এই  ঘটনা৷ শনিবার দুপুরে শহরের মন্ত্রীবাড়ি রোডে টাইটান আই শোরুমের কাছ থেকে একটি অটোরিক্সা ভাড়া করেছিলেন ঐ এলাকারই গৌরী দাস৷ তিনি শকুন্তলা রোডে ফলের দোকানে গিয়েছিলেন৷ বয়স্কা এই মহিলা অসুস্থ থাকায় বেশিদূর হাঁটতে পারেন না৷ গৌরী দাস পুলিশের কাছে জানিয়েছেন, অটো চালক প্রথম থেকেই খুব সহানুভূতি দেখাচ্ছিল৷ আলাপ জমিয়ে তার কাছ থেকে স্বামী কি করেন, কোথায় থাকেন, ছেলেমেয়ে ক’’জন এ সমস্ত কিছু জেনে নেয়৷ বেলা তিনটা নাগাদ গৌরী দাস এই অটোরিক্সা নিয়েই বাড়ি ফিরে আসেন৷ তিনি যখন গেট খুলে বাড়িতে প্রবেশ করেছেন তখনই পেছন দিক থেকে এসে ঐ অটো চালক তার গলা থেকে সোনার চেইনটি টান দিয়ে ছিনিয়ে নেয়৷ এতে হতচকিত হয়ে পড়েন তিনি৷ গৌরী দাস এ ঘটনায় পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেছেন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ পুলিশ মামলা গ্রহণ করলেও এখনো পর্যন্ত অটোর হদিস পায়নি৷ রাজধানী আগরতলা শহরের নিরাপত্তা বলে এ ধরনের ঘটনা ঘটলে সাধারণ মানুষ কিভাবে চলাফেরা করবেন তা নিয়েই প্রশ্ণ উঠেছে৷

Releated Posts

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top