News Flash

  • Home
  • প্রধান খবর
  • বালুরঘাটে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে গেলেন সুকান্ত মজুমদার
Image

বালুরঘাটে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে গেলেন সুকান্ত মজুমদার

বালুরঘাট, ৯ জুলাই (হি.স.) : পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে কাজ করায় দলীয় কর্মী বিমান রায়ের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের ঘটনা। রবিবার আক্রান্ত দলীয় কর্মীর বাড়ি গেলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বিমান রায় ও তাঁর ছেলে বাপি রায়। তার পর থেকে বিজেপির হয়ে কাজ করেন তাঁরা। অভিযোগ, শনিবার রাতে বিমান রায়ের বাড়িতে হামলা চালায় তৃণমূলের লোকজন। পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। আক্রান্ত হন বিমান রায় ও তাঁর ছেলে বাপি। এর আগেও এই পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁরা হুমকি পাচ্ছেন বলে অভিযোগ বিমান রায়ের।

এদিকে, বিষয়টি জানতে পেরে রবিবার দুপুরে ঘটনাস্থলে যান বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এছাড়াও আক্রান্ত বিজেপিকর্মীর অভিযোগ, এলাকায় তৃণমূলকর্মীদের পাশাপাশি এক সিভিক ভলান্টিয়ার এবং একজন গ্রামীণ পুলিশও এই ঘটনায় জড়িত রয়েছেন। সরকারি চাকরি করার পরও তাঁরা তৃণমূলের মিটিং মিছিলে থাকেন। তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে বিজেপির তরফে জানানো হয়েছে। এদিন আক্রান্ত বিজেপিকর্মীর বাড়িতে যান স্থানীয় সিপিআইএম নেতা অমিত সরকার। তিনিও আক্রান্তদের পাশে থাকার আশ্বাস দেন।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top