News Flash

  • Home
  • দিনের খবর
  • দিনহাটায় পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ বাম-কংগ্রেসের
Image

দিনহাটায় পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ বাম-কংগ্রেসের

দিনহাটা, ৯ জুলাই (হি. স.) : পুনর্নির্বাচনের দাবিতে সরব হলেন বাম-কংগ্রেস জোট প্রার্থী সহ বাসিন্দারা। রবিবার দিনহাটা হাইস্কুলের ডিসিআরসির সামনে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, শনিবার ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের শিবেশ্বর গ্রামে ৬/৬৮ নম্বর বুথে অশান্তি হয়েছে। তাঁদের ভোট দিতে দেওয়া হয়নি। মারধরও করা হয়েছে।

এলাকার জোট প্রার্থী মনিরুল আলির অভিযোগ, ‘গতকাল আমাদের বুথে ভোট হয়নি। ভোটারদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। কেউ ভোট দিতে পারেননি।’ তাই পুনর্নির্বাচনের দাবিতে এদিন ডিসিআরসির সামনে বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

Releated Posts

পাকিস্তানের জেলে সাজা সম্পূর্ণ ১৮৮ ভারতীয় বন্দির দ্রুত মুক্তি ও প্রত্যাবাসনের দাবি ভারতের

নয়াদিল্লি, ১ জুলাই (আইএএনএস): পাকিস্তানের জেলে সাজা সম্পূর্ণ করা ১৮৮ জন ভারতীয় মৎস্যজীবী ও বেসামরিক বন্দিকে দ্রুত মুক্তি…

ByByNews Desk Jul 1, 2026

আজমের হাই-সিকিউরিটি জেলে খুন দস্যু জগন গুর্জর, কড়া নিরাপত্তায় গ্রামে শেষকৃত্য সম্পন্ন

জয়পুর, ১ জুলাই (আইএএনএস): আজমের হাই-সিকিউরিটি জেলের ভিতরে খুন হওয়া কুখ্যাত দস্যু জগন গুর্জর-এর শেষকৃত্য বুধবার রাজস্থানের ধোলপুর…

ByByNews Desk Jul 1, 2026

এসআইআর-এ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের রেশন ও লক্ষ্মীর ভাণ্ডার-সদৃশ ‘অন্নপূর্ণা’ প্রকল্পের সুবিধা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের জন্য…

ByByNews Desk Jul 1, 2026

যক্ষ্মামুক্ত ভারত অভিযান ও ডেঙ্গু প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১ জুলাই (আইএএনএস): যক্ষ্মামুক্ত ভারত (টিবি মুক্ত ভারত) অভিযান এবং ১০০ দিনের বিশেষ কর্মসূচি নিয়ে বুধবার দিল্লি…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top