News Flash

  • Home
  • দিনের খবর
  • তেলেঙ্গানার জনগণের শক্তি সর্বদাই ভারতের শক্তিমত্তা বাড়িয়েছে : প্রধানমন্ত্রী
Image

তেলেঙ্গানার জনগণের শক্তি সর্বদাই ভারতের শক্তিমত্তা বাড়িয়েছে : প্রধানমন্ত্রী

ওয়ারাঙ্গাল, ৮ জুলাই (হি.স.): তেলেঙ্গানার জনগণের শক্তি সর্বদাই ভারতের শক্তিমত্তা বাড়িয়েছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তেলেঙ্গানার ওয়ারাঙ্গালে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পর প্রধানমন্ত্রী বলেছেন, “ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে, তেলেঙ্গানার জনগণের এতে একটি বিশাল ভূমিকা রয়েছে… ভারতে বিনিয়োগ করার জন্য প্রচুর উৎসাহ রয়েছে বিশ্বজুড়ে, যখন সমগ্র বিশ্ব আসছে ভারতে বিনিয়োগের জন্য তখন তেলেঙ্গানায় অনেক সুযোগ রয়েছে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “এখনকার নতুন ভারত হল তরুণ ভারত, এই নতুন ভারত শক্তিতে ভরপুর… একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে আমাদের একটি সুবর্ণ সময় আছে, আমাদের এই সময়ের পূর্ণ সদ্ব্যবহার করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে উন্নয়নের দিক থেকে দেশের কোনও প্রান্ত যেন পিছিয়ে না থাকে।” প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, “এখন সমস্ত ধরণের পরিকাঠামোর জন্য আগের তুলনায় অনেক গুণ দ্রুত কাজ করা হচ্ছে। এখন সারাদেশে মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, অর্থনৈতিক করিডোর এবং শিল্প করিডোরের নেটওয়ার্ক বিছানো হচ্ছে।”

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি, কেন্দ্রীয় মন্ত্রী জি কিশান রেড্ডি, তেলেঙ্গানার রাজ্যপাল তামিলসাই সৌন্দররাজন প্রমুখ। প্রসঙ্গত, তেলেঙ্গানার ওয়ারাঙ্গালে পৌঁছনোর পর প্রথমে ভদ্রকালী মন্দিরে যান প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে মন্দিরের গোমাতাদের সেবা করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। নিজের হাতে গোমাতাদের খাবার খাওয়ান প্রধানমন্ত্রী। এরপর মন্দির চত্বর ঘোরেন, ঈশ্বরের আরাধনায় মগ্ন হন তিনি।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top