News Flash

  • Home
  • দেশ
  • পিস কনফারেন্সে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সুর চড়ালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
Image

পিস কনফারেন্সে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সুর চড়ালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

কলকাতা, ৬ জুলাই (হি. স.) : রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনায় পিস কনফারেন্স’ থেকে সরাসরি নির্বাচন কমিশনকে দায়ী করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভাঙড়, ক্যানিং, বাসন্তী সহ রাজ্যের বিভিন্ন অংশে বেলাগাম সন্ত্রাস চলেছে বলে অভিযোগ করেন রাজ্যপাল।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাজ্যপাল বলেন, ‘রাজ্যে একের পর এক খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য নির্বাচন কমিশন দায় নিতেই পারে। বাংলার মাথা নত হেঁট হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনার আপনাকে বলছি, এখনও সময় রয়েছে। মানুষের কাছে যান, তাঁদের সঙ্গে কথা বলুন। আপনার এক দফায় ভোট ঘোষণা করেছেন। কেউ আপনাদের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। এমনকী কলকাতা হাইকোর্টও নয়। দয়া করে মানুষের দাবি শুনুন।’

তিনি আরও বলেন, ‘আমি মা-শিশুদের কান্না শুনেছি। বাসন্তী, ক্যানিং, ভাঙড়, চোপড়া, মুর্শিদাবাদ, মালদা সহ একাধিক জায়গায় বেলাগাম সন্ত্রাস হয়েছে। আগুন নিয়ে খেলা হয়েছে। মানুষের জীবন ও রক্ত নিয়ে খেলা হয়েছে। পঞ্চায়েত ভোটে রাজ্যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনার নিজের দায়িত্ব পালনে ব্যর্থ। এই রক্তপাতের রাজনীতি বন্ধ হওয়া উচিত। অশ্বত্থমা নয় দ্রোণাচার্যের দায়িত্ব পালন করা উচিত কমিশনের। এখনও সময় আছে, মানুষের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করুন ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করুন। প্রয়োজন অনুযায়ী বাহিনী মোতায়েন করুন। ভুয়ো ব্যালট ছাপানোর বিরুদ্ধে পদক্ষেপ করুন। আপানার একটা ফোন মানুষের জীবন বাঁচাতে পারে।’
রাজ্যপাল বলেন, ‘শুধু বিজেপি নয়, কংগ্রেস, তৃণমূল সহ সব রাজনৈতিক দলের লোকেরাই আমার সঙ্গে দেখা করেছেন। আমি তাঁদের সকলের সঙ্গে কথা বলেছি। রাজনীতি করা আমার কাজ নয়। কিন্তু শেষ রক্তবিন্দু থাকা অবধি সন্ত্রাস বন্ধে আমি আমার দায়িত্ব পালন করে যাব।’
প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক জেলায় সন্ত্রাস ও খুনের ঘটনা ঘটেছে। অনেকগুলি প্রাণ ঝড়ে গিয়েছে। সন্ত্রাস বন্ধে উদ্যোগী হয়ে রাজভবনে পিস রুম খোলেন রাজ্যপাল। এর পাশাপাশি সন্ত্রাস বন্ধে ভাঙড় থেকে কোচবিহার ছুটে গিয়েছেন তিনি।

Releated Posts

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’ বিজেপির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আগে রবিবার দেশের বিভিন্ন রাজ্যে ‘তিরঙ্গা যাত্রা’ শুরু করল ভারতীয়…

ByByNews Desk Aug 9, 2026

নিট বিতর্কে জেন জি-কে কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করেছিল: ধর্মেন্দ্র প্রধান

ভুবনেশ্বর, ৯ আগস্ট (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনের সময় কিছু মানুষ দেশের জেন জি প্রজন্মকে বিভ্রান্ত করার…

ByByNews Desk Aug 9, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা নিয়ে ছাত্র আন্দোলন ১৬ দিনে, সরকারের বিরুদ্ধে ‘ফাঁকা প্রতিশ্রুতি’র অভিযোগ

রাঁচি, ৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রাঁচিতে ছাত্রদের আন্দোলন রবিবার ১৬ দিনে পড়ল। তবে আন্দোলন প্রত্যাহারের কোনও লক্ষণ নেই।…

ByByNews Desk Aug 9, 2026

গাজিয়াবাদে ২১ কেজি গাঁজা-সহ তিন মাদক পাচারকারী গ্রেফতার

গাজিয়াবাদ, ৯ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top