News Flash

Image

শ্যুটিং চলাকালীন আহত শাহরুখ খান

মুম্বই, ৪ জুলাই (হি.স.) : হঠাৎই দুর্ঘটনার শিকার কিং খান । শ্যুটিং চলাকালীন গুরুতর আহত বলিউড বাদশা শাহরুখ খান । লস অ্যাঞ্জেলসে শ্যুটিং চলাকালীন আহত হন তিনি । মঙ্গলবার সোশ্যাল মিডিয়া পোস্ট করে এমনটাই জানিয়েছেন অভিনেতা ।গত কয়েকদিন ধরেই মার্কিন মুলুকে নিজের আগামী ছবির শ্যুটিং সারছেন শাহরুখ খান । শ্যুটিং করতে গিয়েই এদিন নাকে গুরুতর চোট পান তিনি । এরপরেই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে নাকে অস্ত্রোপচার হয় তাঁর । আপাতত ভারতে ফিরে এসেছেন কিং খান ।

এসআরকে লস অ্যাঞ্জেলসে একটি প্রজেক্টের শ্যুটিং করছিলেন এবং তখনই নাকে আঘাত পান । নাক থেকে তাঁর গলগল করে রক্ত পড়তে থাকে এবং তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের তরফে জানানো হয় দুশ্চিন্তার কোনও কারণ নেই এবং রক্তপাত বন্ধ করতে ছোট অস্ত্রোপচারের প্রয়োজন আছে । অপারেশনের পর কিং খানকে নাকে ব্যান্ডেজ বেঁধে দেখা যায় । তবে আপাতত দেশে ফিরে সুস্থ আছেন অভিনেতা ।

Releated Posts

প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা কে. ভাগ্যরাজ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী বিজয় ও রাজ্যপালের

চেন্নাই, ২৭ জুন (আইএএনএস): প্রখ্যাত অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার কে. ভাগ্যরাজ শনিবার চেন্নাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।…

ByByNews Desk Jun 27, 2026

২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিন ফার্নান্ডেজের

নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে করা বিশেষ অনুমতি…

ByByNews Desk Jun 25, 2026

এএমএমএ-র সংকট কেটে যাবে, আশাবাদী মাম্মুট্টি

কোচি/নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): মালয়ালম চলচ্চিত্র শিল্পের শিল্পী সংগঠন অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্টস (এএমএমএ)-কে ঘিরে চলমান সংকট…

ByByNews Desk Jun 24, 2026

অম্বুবাচী উপলক্ষে মা কামাখ্যাকে স্মরণ লিসা রায়ের, ‘কিছু তীর্থযাত্রা কখনও শেষ হয় না’

মুম্বই, ২৪ জুন (আইএএনএস): অম্বুবাচী মেলার সূচনাকে কেন্দ্র করে মা কামাখ্যাকে স্মরণ করে আবেগঘন বার্তা শেয়ার করলেন অভিনেত্রী…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top