News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় পৃথক দূর্ঘটনায় একজনের মৃত্যু, গুরুতর আহত চার
Image

আগরতলায় পৃথক দূর্ঘটনায় একজনের মৃত্যু, গুরুতর আহত চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ আগরতলা শহর এলাকায় পৃথক পথ দুর্ঘটনায় একজনের মর্মান্তিক লিপ্ত হয়েছে অপর চারজন গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন৷
রবিবার গভীর রাতে পশ্চিম থানার অন্তর্গত বর্ডার গোল চক্কর  ওয়েস্টার্ন  ক্লাব এলাকায় বাইক দুর্ঘটনায় দুই যুবকের ভাবে আহত হয়৷ আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে৷রবিবার গভীর রাতে খাচি মেলা থেকে নিজ বাইক নিয়ে বাড়ি ফেরার পথে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে  রাস্তার পাশে  দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়  ২ যুবক৷৷ আহতরা হল বাইক থাকা সুমন দত্ত এবং নয়ন দাস৷ বিকট আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত দুই যুবককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য৷৷এরই মধ্যে সোমবার সকালে চিকিৎসা চলাকালীন জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সুমন দত্ত৷৷বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নয়ন দাস নামে অপর এক যুবক৷৷ সুমন দত্তের মৃত দেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷৷ ছেলেকে হারিয়ে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে সুমন দত্তের মা-বাবা সহ আত্মীয় পরিজনরা৷৷ আশঙ্কা করা হচ্ছে দ্রুত বেগে চলার সময় নিয়ন্ত্রণ রক্ষা করতে না পারার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷
রাজধানীর আগরতলা শহরের প্রাণকেন্দ্র লক্ষী নারায়ন বাড়ি রোডে ওমেন্স কলেজ সংলগ্ণ শ্রীকৃষ্ণ মন্দিরের সামনে বাইক ও রিস্কার সংঘর্ষে মহিলা কলেজের এক ছাত্রীসহ তিনজন গুরুতরভাবে আহত হয়েছে৷  পথ দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ সোমবার লক্ষীনারায়ণ বাড়ি রোডে শ্রীকৃষ্ণ মন্দিরের সামনে একটি বাইক ও রিক্সার মধ্যে সংঘর্ষ হয়৷ ওই রিস্কা দিয়ে মহিলা কলেজে আসছিল এক ছাত্রী৷ দুর্ঘটনায় মহিলা কলেজের ছাত্রী, রিকশাচালক এবং বাইক চালকভাবে আহত হয়েছে৷ দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনরা দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পেয়ে দমকল বাহিনীর জোয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যায়৷

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top