News Flash

  • Home
  • প্রধান খবর
  • জি-২০ শীর্ষ সম্মেলনের পর জম্মু-কাশ্মীরে বিদেশী পর্যটকদের আগমন বেড়েছে : মনোজ সিনহা
Image

জি-২০ শীর্ষ সম্মেলনের পর জম্মু-কাশ্মীরে বিদেশী পর্যটকদের আগমন বেড়েছে : মনোজ সিনহা

শ্রীনগর, ৩ জুলাই (হি.স.): জি-২০ শীর্ষ সম্মেলনের পর জম্মু-কাশ্মীরে বিদেশী পর্যটকদের আগমন বেড়েছে। জোর দিয়ে বললেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। সোমবার উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, শ্রীনগরে জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠকের বিদেশী পর্যটকদের আগমন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং আগামী মাসগুলিতে এই সংখ্যা আরও বাড়বে।
তিনি আরও ঘোষণা করেছেন, জম্মু ও কাশ্মীরে প্রায় দুই লক্ষ গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর আবাস যোজনার (যোজনা) অধীনে বাড়ি দেওয়া হচ্ছে। রাজভবনে এক সংবাদ সম্মেলনে মনোজ সিনহা বলেছেন, এই বছরের ২২ মে থেকে ২৫ মে শ্রীনগরে অনুষ্ঠিত সফল জি-২০ বৈঠকটি পর্যটনের জন্য একটি গেম চেঞ্জার হিসাবে প্রমাণিত হচ্ছে। জি-২০ বৈঠকের পরে আমরা জম্মু ও কাশ্মীরে বিদেশী পর্যটকদের আগমনে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখেছি। আগামী মাসগুলিতে এই সংখ্যা আরও বাড়তে চলেছে।”

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top