News Flash

  • Home
  • দেশ
  • জীবনের সকল পর্যায়ে ও সমস্ত ভূমিকায় ধর্ম আবশ্যক : রাজনাথ সিং
Image

জীবনের সকল পর্যায়ে ও সমস্ত ভূমিকায় ধর্ম আবশ্যক : রাজনাথ সিং

জলন্ধর, ৩ জুলাই (হি.স.): জীবনের সকল পর্যায়ে ও সমস্ত ভূমিকায় ধর্ম আবশ্যক। গুরু পূর্ণিমা উপলক্ষ্যে পঞ্জাবের জলন্ধরে আয়োজিত ‘গুরু পূর্ণিমা মহোৎসব’-এ এই মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোমবার ‘গুরু পূর্ণিমা মহোৎসব’-এ রাজনাথ বলেছেন, “গুরু এই পৃথিবীতে আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করেন। গুরু আমাদের ঈশ্বরের পথ দেখান। সত্যিকার অর্থে, গুরু আত্মাকে ঈশ্বরের সঙ্গে সংযোগ করার সেতু হিসেবে কাজ করেন…গুরু আমাদের ধর্ম অনুসরণ করতে শেখান। ধর্ম বলতে আমি বুঝি আমাদের কর্তব্য। ধর্ম আমাদের জীবনের সকল পর্যায়ে এবং সকল ভূমিকায় প্রয়োজনীয়।”

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, “পিতামাতার মত সন্তানদেরও কর্তব্য পিতামাতার আদেশ পালন করা। এই পৃথিবীতে নিজের পিতামাতাকে ঈশ্বর মনে করে তাঁদের সেবা করুন। এখনও আমাদের সমাজে শ্রাবণ কুমারকে স্মরণ করা হয়, শুধুমাত্র এই কারণে যে তিনি তার বাবা-মাকে নিজের উপরে রেখেছেন।” রাজনাথ আরও বলেছেন, “দেশের প্রতিরক্ষামন্ত্রী হওয়ায় ভারতের সাহসী সৈন্যদের মাধ্যমে এই দেশকে রক্ষা করা আমার কর্তব্য। আপনি যে পদেই অধিষ্ঠিত হোন না কেন, আপনার একটি বিশেষ ধর্ম রয়েছে এবং আপনাকে সেই ধর্মকে অনুসরণ করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই ধর্মের প্রয়োজন, তা রাজনীতিই হোক।”

Releated Posts

এলপিইউ-তে হিংসাত্মক বিক্ষোভের ঘটনায় ডিজিপিকে সরেজমিনে যাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর, ১০ দিনের জন্য বন্ধ বিশ্ববিদ্যালয়

জলন্ধর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে হিংসাত্মক ছাত্র বিক্ষোভের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজ্যের পুলিশ…

ByByNews Desk Sep 28, 2026

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top