News Flash

  • Home
  • দেশ
  • জম্মু ও কাশ্মীরের রামবানে গভীর খাদে পড়ল তেলের ট্যাঙ্কার, প্রাণ হারালেন চালক
Image

জম্মু ও কাশ্মীরের রামবানে গভীর খাদে পড়ল তেলের ট্যাঙ্কার, প্রাণ হারালেন চালক

বানিহাল, ৩ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল একটি তেলের ট্যাঙ্কার। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই তেলের ট্যাঙ্কারের চালকের। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে জম্মু-শ্রীনগর হাইওয়ের ওপর জওহর টানেলের শয়তান নাল্লাহ এলাকার কাছে। কেরোসিন তেল নিয়ে জম্মু থেকে কাশ্মীরের দিকে যাচ্ছিল ট্যাঙ্কারটি।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম-অজয় কুমার (২৮)। জম্মুর আখনুরের নাইওয়ালা কলোনির গুরাহ জাগির এলাকার বাসিন্দা ছিল সে। ট্র্যাফিক সূত্রের খবর, বানিহাল-কাজিগন্ড ফোরলেন টানেলের মাধ্যমে লোড করা জ্বালানি ট্যাঙ্কারগুলি অনুমোদিত নয় এবং সমস্ত জ্বালানি ট্যাঙ্কারগুলিকে জওহর টানেলের মধ্য দিয়ে পুরানো হাইওয়ে দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। সোমবার সকালে দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা, কিন্তু দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ট্যাঙ্কারের চালক।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top