News Flash

  • Home
  • দিনের খবর
  • জলমগ্ন গুজরাটে আজও অতি ভারী বৃষ্টির সতর্কতা, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন অমিত শাহ
Image

জলমগ্ন গুজরাটে আজও অতি ভারী বৃষ্টির সতর্কতা, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন অমিত শাহ

আহমেদাবাদ, ২ জুলাই (হি.স.) : গত কয়েক দিন ধরে প্রবল বর্ষণে জেরবার গুজরাত । বৃষ্টিতে গুজরাতের বহু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গত দু’দিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। এরই মধ্যে আর ফের রাজ্যেরব বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি রাজ্য প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ভারী বৃষ্টির কারণে গুজরাতের বহু জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যাকবলিত এলাকায় সব রকম সহযোগিতা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সরকার।
মৌসম ভবন জানিয়েছে, এখনই বৃষ্টি থেকে রেহাই মিলবে না। ২ জুলাই জুনাগড়, জামনগর, ভালসার এবং সুরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি রাজ্য প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কারণ গত কয়েক দিনের বৃষ্টিতে এমনিতেই প্লাবিত হয়ে আছে ওই জেলাগুলির বহু জায়গা। নতুন করে আবার বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছে রাজ্য প্রশাসন। কোনও কোনও গ্রামে ৫ ফুট পর্যন্ত জল উঠে গিয়েছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি জুনাগড় জেলার। মৌসম ভবন জানিয়েছে, আগামী ৫ জুলাই পর্যন্ত বৃষ্টি চলবে এই জেলায়। জুনাগড়ে ওজাত এবং হিরণ বাঁধ থেকে জল ছাড়ার কারণে রাস্তা এবং বহু সেতু জলের তোড়ে ভেসে গিয়েছে। ফলে বহু গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বন্যা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “ভারী বৃষ্টির কারণে গুজরাতের বহু জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যাকবলিত এলাকায় সব রকম সহযোগিতা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সরকার।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় প্রশাসন একযোগে ত্রাণ বিলি এবং উদ্ধারের কাজ করছে।

রাজ্য প্রশাসন সূত্রে খবর, শহর এবং গ্রামাঞ্চলের নীচু এলাকাগুলির অবস্থা ভয়াবহ। ওই নীচু এলাকাগুলি থেকে বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরানো হয়েছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি কচ্ছ, জামনগর, জুনাগড় এবং নবসারি জেলার। গত ২৪ ঘণ্টায় সৌরাষ্ট্র-কচ্ছ এবং দক্ষিণ গুজরাতে অতি ভারী বৃষ্টি হয়েছে।
রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর, শনিবার জুনাগড় জেলার বিসাভাদর তালুকে ৩৯৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। জামনগর জেলার জামনগর তালুকে ২৬৯ মিলিমিটিরা। ভালসারের কাপরাদায় ২৪৭ মিলিমিটার, কচ্ছের আঞ্জরে ২৩৯ মিলিমিটার, এবং নবসারির খেরগামে ২২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Releated Posts

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top