News Flash

  • Home
  • দিনের খবর
  • সুপ্রিম কোর্টে এক সপ্তাহের অন্তর্বর্তী জামিন পেলেন তিস্তা শেতলবাদ
Image

সুপ্রিম কোর্টে এক সপ্তাহের অন্তর্বর্তী জামিন পেলেন তিস্তা শেতলবাদ

নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.) : সুপ্রিম কোর্টে জামিন পেলেন সমাজকর্মী তিস্তা শেতলবাদ । বিশিষ্ট সমাজকর্মী তিস্তা শেতলবাদের জামিনের আবেদন শনিবার খারিজ করে দিল গুজরাট হাইকোর্ট। জামিন-আর্জি খারিজ করে অবিলম্বে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে এদিন সন্ধ‌্যাতেই এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন সমাজকর্মীর আইনজীবী। রাতেই দুই বিচারপতির বেঞ্চে বিষয়টির শুনানি হয়। তবে, তাঁদের মধ্যে মতবিরোধ হওয়ায় মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপরই তাঁকে এক সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছে বৃহত্তর বেঞ্চ।
উল্লেখ্য, ২০০২ সালের গুজরাট দাঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিন চিট দেওয়ার পর তিস্তা শেতলবাদের বিরুদ্ধে ‘প্রমাণ জালিয়াতির’ অভিযোগে মামলা করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী মোদীর ভাবমূর্তি কালিমালিপ্ত করার লক্ষ্যে এই কাজ করেছিলেন। গুজরাট পুলিশ এফআইআর নথিভুক্ত করার পরে ২০২২-এর ২৫ জুন সমাজকর্মী তিস্তা শেতলবাদকে গ্রেফতার করা হয়।

সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করলে তাঁকে গুজরাটের সবরমতী জেল থেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলা এখনও বিচারাধীন। শনিবার গুজরাট হাই কোর্ট শীতলবাদের জামিনের আবেদন খারিজ করে দিয়ে তাঁকে যত দ্রুত সম্ভব আত্মসমর্পণের নির্দেশ দেয়। বিচারপতি নির্জর দেশাই এই নির্দেশ দেওয়ার পর আইনজীবী মিহির ঠাকোরে আদালতের কাছে এই নির্দেশ কার্যকর করার জন্য ৩০ দিন সময়ের আবেদন করলেও আদালত সেই আবেদনে সাড়া দেয়নি।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top