ক্রীড়া প্রতিনিধি আগরতলা।উদয়পুর ভগিনী নিবেদিতা গার্লস এইচ এস স্কুলে রাজ্যভিত্তিক ওপেন কারাটে প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয় শনিবার। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জলন করে সূচনা করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান তথা পৌর পিতা শীতল চন্দ্র মজুমদার এবং অন্যান্য অতিথিরা। রাজ্যের বিভিন্ন প্রন্ত থেকে প্রায় ১৫২ জন খেলোয়ার অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে মেয়ে ৮২ জন ও ছেলে রয়েছেন ৭০ জন। তাছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভগিনী নিবেদিতা গার্লস এইচ এস স্কুলের প্রধান শিক্ষক বিকাশ দেবনাথ, কারাটে স্কুল সুতোকান অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা সভাপতি শংকর প্রসাদ দত্ত, সম্পাদক সুশান্ত দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা স্টেট সুতোকান কারাটে ডো অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত পোদ্দার। উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শ্রুতি নন্দনের শিল্পীরা। সাথে নৃত্য পরিবেশন করে ঝলক এবং সৃজনী নৃত্য প্রতিষ্ঠানের শিল্পী বৃন্দ।

উদয়পুরে রাজ্যভিত্তিক ক্যারাটে চ্যাম্পিয়নশীপ শুরু, ব্যাপক সাড়া
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















