News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিরবাজার-বিলোনিয়া সড়কে গাছ ভেঙ্গে পড়ল গাড়িতে, আহত এক
Image

শান্তিরবাজার-বিলোনিয়া সড়কে গাছ ভেঙ্গে পড়ল গাড়িতে, আহত এক

শান্তিরবাজার, ১ জুলাই(হি. স.) : শান্তিরবাজার-বিলোনিয়া সড়কে যাতায়াতের সময় চলমান গাড়িতে আচমকা গাছ ভেঙ্গে পড়েছে। তাতে, গাড়ির চালক বিপ্লব মল্ল গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। রাস্তায় গাছ ভেঙ্গে পড়ায় দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়েছে। 

প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে জনৈক দমকল কর্মী বলেন, টিআর০৩এইচ০৩৯৮ নম্বরের একটি গাড়ি বিলোনিয়া থেকে শান্তিরবাজারের উদ্দেশ্যে আসছিল। শান্তিরবাজার মহকুমা বন দফতরের কার্যালয়ের সামনে রাস্তায় একটি গাছ আচমকা ভেঙ্গে পড়ে। গাছটি বন দফতরের কার্যালয়ে ছিল। গাড়িতে গাছ ভেঙ্গে পড়ায় চালক বিপ্লব মল্ল গুরুতর আঘাত পেয়েছেন। খবর পেয়ে শান্তিরবাজার থেকে দমকল কর্মীরা ছুটে গেছেন এবং আহত গাড়ি চালককে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করেছেন। রাস্তায় গাড়িতে গাছ ভেঙ্গে পড়ায় ওই সড়কে যান চলাচল দীর্ঘক্ষণ ব্যাহত হয়েছে। শেষে বন দফতরের কর্মীদের সহায়তায় গাছ কেটে রাস্তা পরিষ্কার করা হয়েছে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top