News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে বিদ্যুতের তার
Image

খোয়াইয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে বিদ্যুতের তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷   খোয়াই দুর্গানগর এলাকায়  বৈদ্যুতিক খুটি বিপদজনক অবস্থায় রয়েছে৷ বিষয়টি বারবার বিদ্যুৎ নিগমের স্থানীয় কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোন ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না ৷যেকোন সময় খুটি ভেঙ্গে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা৷খোয়াই দুর্গানগর এলাকায় বৈদ্যুতিক খুটি বিপদজনক ভাবে ভেঙ্গে পড়ে আছে৷ পাড়া-প্রতিবেশীরা ভাঙ্গা খুটিটি মেরামত করার জন্য  সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে তাদের অভিযোগ৷ যেকোন সময় খুটিটি ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে৷ তাতে আতঙ্কিত  মানুষ৷পাড়া প্রতিবেশীরা দাবি তুলেছেন, অতি দ্রুত খুটিটি সারাই করার জন্য৷ অন্যতায় যেকোনো সময় যেকোনো ধরনের অঘটন ঘটে গেলে বিদ্যুৎ নিগমকে এজন্য দায়ী থাকতে হবে বলে এলাকাবাসী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন৷

Releated Posts

এক সপ্তাহ ধরে অন্ধকারে বাইল্যামুড়া, বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগে এলাকাবাসী

আগরতলা, ৪ মে: জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজের বাইল্যামুড়া এলাকায় প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকায়…

ByByReshmi Debnath May 4, 2026

পরাজয়ের পরও আত্মবিশ্বাস অটুট সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্তের

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে পরাজিত হলেও আত্মবিশ্বাস হারাননি বলে জানালেন সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত। ফলাফল প্রকাশের…

ByByTaniya Chakraborty May 4, 2026

ধর্মনগর উপনির্বাচনে বিজেপির এগিয়ে, জয় এখন সময়ের অপেক্ষা

আগরতলা, ৪ মে : ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বহুল প্রতীক্ষিত ভোট গণনা শুরু হয়েছে। সেই সঙ্গে বাড়ছে উত্তেজনা…

ByByTaniya Chakraborty May 4, 2026

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top