News Flash

  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশে এনকাউন্টারে মৃত্যু খুন-ডাকাতিতে অভিযুক্ত দুষ্কৃতীর
Image

উত্তরপ্রদেশে এনকাউন্টারে মৃত্যু খুন-ডাকাতিতে অভিযুক্ত দুষ্কৃতীর

লখনউ, ২৭ জুন (হি. স.) : উত্তরপ্রদেশে এনকাউন্টারে মৃত্যু হল খুন-ডাকাতিতে অভিযুক্ত দুষ্কৃতীর মহম্মদ গুফরান। দীর্ঘ দিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে মঙ্গলবার ভোরে কৌশাম্বী জেলায় উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর এনকাউন্টারে মৃত্যু হয় গুফরানের।

গোপন সূত্রে খবর পেয়ে এদিন কৌশাম্বীর সমদা সুগার মিলের কাছে ওই দুষ্কৃতীর ডেরায় হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, পুলিশকে দেখে সে বাইকে চেপে পালানোর চেষ্টা করে। এরপরই পুলিশ তাকে ঘিরে ফেলে। গুফরানকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ভোর ৫টা নাগাদ এনকাউন্টারে মৃত্যু হয় তার। ঘটনাস্থল থেকে বাইক এবং পিস্তল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গুফরানের বিরুদ্ধে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় মোট ১৩টি মামলা ছিল। একাধিক খুন, খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্ত ছিল সে। এছাড়া প্রতাপগড় এবং সুলতানপুরের ডাকাতিতেও তার নাম জড়িয়ে গিয়েছিল। পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল এই দুষ্কৃতী। গুফরানের মাথার দাম ১ লক্ষ ২৫ হাজার টাকা ধার্য করা হয়েছিল। তার খোঁজ দিতে পারলে বা ধরিয়ে দিতে পারলে ওই পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল পুলিশ।

Releated Posts

বিশ্ব উৎপাদন কেন্দ্র হিসেবে ভারতের উত্থানে ৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত নীতি আয়োগের

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ভারতকে বিশ্বের অন্যতম প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চারটি উচ্চ সম্ভাবনাময় ক্ষেত্র…

ByByNews Desk Aug 13, 2026

পুরনো বাস সংস্কারে কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন-র আর্থিক লাভ, বললেন কেরলের পরিবহণমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১৩ আগস্ট (আইএএনএস): রাজ্য সরকারের ১০০ দিনের কর্মসূচির আওতায় কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন-এর বাস সংস্কার প্রকল্প…

ByByNews Desk Aug 13, 2026

‘হর ঘর তিরঙ্গা’ দেশবাসীর মনে দেশপ্রেম ও গৌরবের অনুভূতি আরও শক্তিশালী করছে: অমিত শাহ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান দেশের প্রতিটি মানুষের মনে দেশপ্রেম ও গর্বের অনুভূতিকে আরও শক্তিশালী…

ByByNews Desk Aug 13, 2026

‘অত্যন্ত লজ্জার’: হলদ্বানিতে খার্গের সভাস্থল ‘শুদ্ধিকরণ’ নিয়ে বিজেপি-আরএসএসকে নিশানা বিরোধীদের

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের হলদ্বানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সভাস্থল ‘শুদ্ধিকরণ’-এর অভিযোগকে কেন্দ্র করে বিজেপি ও রাষ্ট্রীয়…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top