News Flash

Image

বক্সনগরে ঈদ উপলক্ষে পশু হাট জমজমাট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷  বক্সনগরে ঈদ উপলক্ষে পশুহাট জমজমাট হয়ে উঠেছে৷  রবিবার আসন্ন ঈদ উপলক্ষে বক্সনগর মিনি স্টেডিয়ামে বসে  পশুহাট৷গত কয়েক বছর করোনা অতিমারির কারণে ঈদ উপলক্ষে রাজ্য কোনো পশু হাট বসেনি৷ ফলে এই বছর ঈদ উপলক্ষে আয়োজিত পশু হাটগুলি নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে একটি বাড়তি উৎসাহ৷রবিবার বক্সনগর মিনি স্টেডিয়ামে পশুহাট ঘুরে দেখা গেছে হাটে প্রায় দুই হাজার গরু,ছাগল বিক্রির জন্য তোলা হয়েছে৷শুধু সোনামুড়া নয় রাজ্যের বিভিন্ন মহাকুমা থেকে পশু ব্যবসায়ীরা হাটে তাদের গরু ছাগল  নিয়ে এসেছেন৷এদিন একটি গরু সর্বাধিক দু লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে৷ ক্রেতাদের বক্তব্য এই বছর পশুর হাট দামে কিছুটা চড়া৷ফলে ক্রেতাদের অনেকেরই বাজেট হিসেবে গড়মিল হয়ে যাচ্ছে৷ অন্যদিকে বাজারে পশুর মূল্য বেড়ে যাওয়ায় বিক্রেতারা অনেকেই খুশি৷এদিনের পশু হাট সকাল সাত ঘটিকা থেকে সারাদিনব্যাপী চলে৷

Releated Posts

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top