News Flash

  • Home
  • খেলা
  • লেনটিংথাঙ্গ-এর হ্যাটট্রিক : সি ডিভিশনে ১ম জয়ের স্বাদ ইউনাইটেড বিএসটি-র
Image

লেনটিংথাঙ্গ-এর হ্যাটট্রিক : সি ডিভিশনে ১ম জয়ের স্বাদ ইউনাইটেড বিএসটি-র

ইউ. বিএসটি: ৪(দ্বীপ, লেনটিংথাঙ্গ ৩)

উমাকান্ত: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে ইউনাইটেড বিএসটি। প্রথম ম্যাচে হার, দ্বিতীয় ম্যাচে ড্র, তৃতীয় ম্যাচের মাথায় এসে জয়ের আস্বাদন। তাও উমাকান্ত কোচিং সেন্টারকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে। বিজয়ী দলের পক্ষে লেনটিংথাঙ্গ যেন তুরূপের তাস। অন্তিম সময়ে এমনটাই জ্বলে উঠেছিল, ৮ মিনিটের মধ্যে পরপর তিন গোল করে নিজের হ্যাট্রিকের পাশাপাশি জাত চেনানোর কাজটা যেমন করে নিলেন। অপরদিকে দলের জয় ৪-০ তে মজবুত করে নিয়েছে। বিজয়ী দলের চারটি গোল-ই হয়েছে খেলার দ্বিতীয়ার্ধে। টানটান উত্তেজনাপূর্ণ অবস্থায়, আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে দু দলের খেলোয়াড়রা হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রবৃত্ত হলেও প্রথমার্ধে কেউ গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। খেলার ৬০ মিনিটের মাথায় প্রথম গোলটি হয় ইউনাইটেড বিএসটি-র দ্বীপ দাসের সৌজন্যে। উমাকান্ত কোচিং সেন্টারের ছেলেরা পাল্টা প্রতিরোধে ব্যর্থ হলেও শেষ দিকে আরও বেশি ছন্নছাড়া খেললে সুযোগ সন্ধানী স্ট্রাইকার লেনটিংথাঙ্গ ৭৮ মিনিট, ৮৫ মিনিট ও ৮৬ মিনিটের মাথায় পরপর তিনটি গোল করে ব্যবধান ৪-০ করে নেয়। প্রথমার্ধে গোলের চেহারা কেউ না দেখলেও উমাকান্ত কোচিং সেন্টারের জুয়েল মিয়া খেলায় অসদাচরনের দায়ে রেফারি কর্তৃক হলুদ কার্ড দেখে। দ্বিতীয়ার্ধে দুই দলের দুজন আলী আহমেদ ও ভাস্কর দে-কে রেফারি হলুদ কার্ড দেখান। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তপন কুমার দেবনাথ, খোকন সাহা, রাজেশ চন্দ্র দাস ও ইন্দ্রানী দে। দিনের খেলা: বিকেল চারটায়, বিবেকানন্দ ক্লাব বনাম কেশব সংঘ, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top