নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ সহকর্মী হত্যার দায়ে ইটভাটার শ্রমিককে ১০ বছরের সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা এবং অনাদায়ে আরো ২ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন পশ্চিম লার জেলা ও দায়রা আদালত৷ বৃহস্পতিবার সদরের জেলা ও দায়রা জজ আদালতের মাননীয় বিচারপতি শুভাশীষ শর্মা রায় অপরাধী বন্ধন ঝড়াকে ভারতীয় দন্ডবিধির ৩০৪ ঞ্ঝত্থন্ন্ঠ-জ্জজ্জ ধারায় দোষী সাব্যস্ত করে শাস্তির রায় দেন৷লেবার পেমেন্ট পেয়ে ইটভাটায় মাইক বাজিয়ে ফুর্তি করছিল জিরানীয়ার জয় ব্রীকস ভাট্টার শ্রমিকরা৷ ঘটনা ২০২১ সালের ১৪ই নভেম্বর রাত ১১টা নাগাদ৷ ঐ সময় জনতপনা সহকর্মী বন্ধন ঝড়ার স্ত্রীকে ধাক্কা দেয়৷ এই নিয়ে বন্ধন বাড়া জন তপনাকে ডেকে নিয়ে একটি লাঠি দিয়ে জনতপনার মাথায় আঘাত করে৷ এতে জনতপনা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে৷ ঘটনার পরক্ষনে চিৎকার শুনে অকুস্থলে ছুটে আসে ইটভাটার অপর কর্মী মিঠুন দাস৷ সে দেখতে পায় জনতপনা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাচ্ছে, পাশেই দাড়িয়ে বন্ধন ঝড়া এবং তার পাশে পড়ে রয়েছে একটি লাঠি৷ তার গায়ের কাপড়েও রক্তের দাগ দেখতে পায় মিঠুন দাস৷ ২০২১ সালের ১৬ই ভম্বর হাসপাতালেই মৃত্যু হয় জনতপনার৷ মামলায় সরকার পক্ষে মোট ১৫ জন সাক্ষ্য দেয়৷ সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর বিশ্বজিৎ দেব৷

সহকর্মীকে হত্যার দায়ে ইটভাট্টার শ্রমিকের দশ বছরের কারাদন্ড
Tags:
Releated Posts
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…
মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…
ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…
সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…


















