News Flash

  • Home
  • দেশ
  • ব্যাগ ভর্তি বোমা উদ্ধার বাসন্তী থেকে
Image

ব্যাগ ভর্তি বোমা উদ্ধার বাসন্তী থেকে

বাসন্তী, ১৮ জুন (হি. স.) রাতেই বোমা বাজি, আর সকালেই ব্যাগ ভর্তি বোমা উদ্ধার বাসন্তী থেকে। শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর রবিবার সকালে এলাকার একটি নির্মীয়মাণ বাড়ির মধ্যে ঝোপ থেকে উদ্ধার হয়েছে এক ব্যাগ তাজা বোমা।

পুলিশের প্রাথমিক অনুমান ব্যাগে ৬ থেকে ৭ টি বোমা রয়েছে। আপাতত ব্যাগটিকে ঘিরে রেখেছে পুলিশ। কে বা কারা এই বোমা ভর্তি ভ্যাগ এখানে রেখে গেল, শনিবার রাতেই বা কারা এলাকায় বোমাবাজি করল সে বিষয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। তবে এই ঘটনায় এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত। ভয়ে কেউ মুখ খুলতে চাইছেন না।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top