News Flash

  • Home
  • দেশ
  • রাতের তাপমাত্রা চড়ল জম্মু ও কাশ্মীরে, আবহাওয়া মূলত শুষ্ক থাকার পূর্বাভাস
Image

রাতের তাপমাত্রা চড়ল জম্মু ও কাশ্মীরে, আবহাওয়া মূলত শুষ্ক থাকার পূর্বাভাস

শ্রীনগর, ১৭ জুন (হি.স.): আগামী ২৪ ঘন্টা জম্মু ও কাশ্মীরে মূলত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাসের কথা জানাল আবহাওয়া দফতর। শনিবার সমগ্র জম্মু ও কাশ্মীরে সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বেড়েছে রাতের তাপমাত্রা। আপাতত জম্মু ও কাশ্মীরে ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। ২৪ ঘন্টার মধ্যে জম্মু ও কাশ্মীরের কোথাও কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, তারপরে ২৩ জুন থেকে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে।

শনিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.০ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামের তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, জম্মুতে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস ও লাদাখের লেহ-তে ৭.৯ ডিগ্রি সেলসিয়াস ও কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top