News Flash

Image

সংযুক্ত মোর্চা মন্ডলের সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷  মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ত্রিশটি বিধানসভা এলাকায় সংযুক্ত মোর্চা মন্ডল সম্মেলন অনুষ্ঠিত হয়৷ এর অঙ্গ হিসেবে ৮ নং বড়দোয়ালী সংযুক্ত মোর্চা মন্ডল সম্মেলন অনুষ্ঠিত হয় যক্ষা নিবারণীর হলে৷  ৮ নং টাউন বড়দোয়ালীর সংযুক্ত মোর্চা মণ্ডল সম্মেলন মঙ্গলবার অনুষ্ঠিত হয় যক্ষা নিবারনী হলে৷ উপস্থিত ছিলেন বি জে পি রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত সহ  বড়দোয়ালী  মন্ডলের কর্মকর্তাগণ৷ এদিন সংযুক্ত মোর্চা মন্ডল সম্মেলনে অংশগ্রহণ করে বিজেপির রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছর প্রশাসনিক কাজকর্মের প্রতি উপলক্ষে গত ৩০ মে থেকে দলের তরফের দেশব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ সেই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রের ৬০ টি বিধানসভা এলাকাতে এ ধরনের সংযুক্ত মোর্চার মন্ডল সম্মেলন সংগঠিত করার মধ্য দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকালের উন্নয়নমন্ত্রী কর্মসূচি গুলি জনগণের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷ এর অঙ্গ হিসেবে সোমবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের দৃষ্টি আসনে সংযুক্ত মোর্চা মন্ডল গুলির সম্মেলন অনুষ্ঠিত হয় এবং মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সৃষ্টি বিধানসভা এলাকায় সংযুক্ত মোর্চা মন্ডলী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে৷ প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত বলেন দেশের প্রধানমন্ত্রীর কার্যকালের নয় বছর পূর্তি উপলক্ষে এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top