News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিপর্যয়-এর প্রভাবে ক্রমেই উত্তাল হচ্ছে সমুদ্র, ঘূর্ণিঝড়ের অবস্থান ফের জানাল আইএমডি
Image

বিপর্যয়-এর প্রভাবে ক্রমেই উত্তাল হচ্ছে সমুদ্র, ঘূর্ণিঝড়ের অবস্থান ফের জানাল আইএমডি

নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.): অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর প্রভাবে ক্রমেই উত্তাল হচ্ছে সমুদ্র, ভয়ও বাড়ছে ততটাই। মঙ্গলবার সকালে গুজরাটের দ্বারকার গোমতীঘাটে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর প্রভাবে সমুদ্র উত্তাল হতে দেখা যায়, বইতে থাকে প্রবল বেগে হাওয়া। মুম্বইয়েও একইরম আবহাওয়া ছিল, সেখানেও সমুদ্র ছিল উত্তাল।

এদিকে, মঙ্গলবার সকালে আরও একবার ঘূর্ণিঝড়ের অবস্থান জানাল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আইএমডি জানিয়েছে, অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ১৩ জুন ভোররাত ২.৩০ মিনিট নাগাদ উত্তর-পূর্ব এবং পার্শ্ববর্তী পূর্ব-মধ্য আরব সাগরে, পোরবন্দর থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং জাখাউ বন্দরের ৩৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ১৫ জুন সন্ধ্যার মধ্যে জাখাউ বন্দরের কাছে সৌরাষ্ট্র ও কচ্ছ অতিক্রম করবে।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top