News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিএফডিপিসির এমডি-কে ডেপুটেশন রাবার শ্রমিকদের
Image

টিএফডিপিসির এমডি-কে ডেপুটেশন রাবার শ্রমিকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷  রাজ্যের বিভিন্ন স্থানে সরকারি রাবার বাগান গুলি জবর দখলকারীদের কাজ থেকে মুক্ত করে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানিয়ে টিএফডিপিসির ম্যানেজিং ডিরেক্টর এর কাছে সোমবার ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে ত্রিপুরা জনতা রাবার মজদুর সংঘ৷ রাজ্যের বিভিন্ন স্থানে হাজার হাজার হেক্টর রাবার বাগান জবরদখল করে নিয়েছে একাংশের লোকজন৷ এর ফলে টি এফ ডিপিসি পরিচালিত রাবার বাগান গুলিতে কর্মসংস্থানের সুযোগ ক্রমশ হ্রাস পাচ্ছে৷ ফলে রাবার বাগানের শ্রমিকরা অসহায় হয়ে পড়তে শুরু করেছেন৷ উদ্ভূত পরিস্থিতিতে জবরদখলকৃত রাবার বাগান গুলি দখলমুক্ত করে টি এফ ডিপিসির অন্তর্ভুক্ত করার জোরালো দাবী জানিয়েছে ত্রিপুরা জনতা রাবার মজদুর সংঘ৷ সংগঠনের পক্ষ থেকে মোট ১২ দফা দাবিতে সোমবার ম্যানেজিং ডিরেক্টর এর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংগঠনের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷

Releated Posts

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top