News Flash

  • Home
  • খেলা
  • নাসিকে জাতীয় সিনিয়র হকি রাজ্য দলের প্রস্তুতি জোরকদমে
Image

নাসিকে জাতীয় সিনিয়র হকি রাজ্য দলের প্রস্তুতি জোরকদমে

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ১১ জুন।।আগামী ২২ থেকে ২৭ জুন মহারাষ্ট্রের নাসিকে অনুষ্ঠিত হবে ১২ তম জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ। করোনার কারণে গত দুই বছর রাজ্য দল জাতীয় এই টুর্নামেন্টে অংশ নিতে না পারলেও এবছর যথারীতি অংশ নিতে চলেছে রাজ্যের হকি খেলোয়াড়রা। জাতীয় আসরে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই চূড়ান্ত রাজ্য দল গঠন করা হয়েছে। এখন আগরতলা এ ডি নগর পুলিশ হকি মাঠে প্রতিদিন চলছে নির্বাচিত খেলোয়ারদের নিয়ে অনুশীলন। আগামী ১৮ জুন রেলপথে রাজ্যের খেলোয়াড়রা নাসিকের উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করবে। রবিবার অনুশীলনের ফাঁকে এমনটাই জানালেন রাজ্য দলের প্রশিক্ষক তথা ত্রিপুরা হকি এশোসিয়েশনের সাধারণ সম্পাদক চন্দন কুমার দেব। এদিন তিনি আরো জানান রাজ্য দল গঠন অনেকটা ভালো হয়েছে। বরাবরই জাতীয় আসরে রাজ্যের হকি খেলোয়াড়রা ভালো ফলাফল করে থাকেন। এবছরও দল ভালো ফলাফল করবে বলে প্রত্যাশা করেন তিনি।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top