News Flash

  • Home
  • দেশ
  • পালঘরে মোটরবাইকে ধাক্কা মারল কন্টেনার ট্রাক, প্রাণ হারালেন ৩ জন যুবক
Image

পালঘরে মোটরবাইকে ধাক্কা মারল কন্টেনার ট্রাক, প্রাণ হারালেন ৩ জন যুবক

পালঘর, ১১ জুন (হি.স.): মহারাষ্ট্রের পালঘর জেলায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন যুবক। মৃত যুবকদের বয়স ১৯-২২ বছরের মধ্যে। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পালঘর জেলায়, মুম্বই-আহমেদাবাদ হাইওয়ের ওপর। মোটরবাইকে চেপে গন্তব্যে যাচ্ছিলেন ওই ৩ যুবক, সেই সময় সাতিভালির কাছে একটি কন্টেনার ট্রাক তাঁদের মোটরবাইকে ধাক্কা মারে।

কন্টেনার ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন ৩ জন। দুর্ঘটনায় ৩ জনেরই মৃত্যু হয়েছে। পালঘর পুলিশের পিআরও শচীন নাভাদকার বলেছেন, ট্রাকটি গুজরাটের দিকে পালিয়ে গিয়েছে এবং শনাক্ত করা হয়েছে৷ মৃতরা হলেন সুরজ ঠাকরে (২০), ময়ুর ঠাকরে (১৯) এবং নরেশ ভোইর (২২), সকলেই বিক্রমগড়ের বাসিন্দা৷

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top