News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূর্ব হুরুয়া পঞ্চায়েতের মহিলা প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
Image

পূর্ব হুরুয়া পঞ্চায়েতের মহিলা প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷  পূর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েতের  মহিলা প্রধানের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ তোলে তাকে কালিমা লিপ্ত করার চক্রান্ত শুরু হয়েছে বলে এলাকাবাসীর তরফ থেকে অভিযোগ করা হয়েছে৷  উত্তর জেলার কালাছড়া ব্লকের অন্তর্গত পূর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে চরম দুর্নীতির অভিযোগ তুলেছেন  একই পঞ্চায়েতের সদস্য রজল সিনহা৷   তাতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ একই গ্রামের সহজ সরল মহিলারা প্রধান বেলা রাণী ঘোষের বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে সুর ছড়িয়ে প্রতিবাদে সামিল হয়েছেন৷ তারা  পাল্টা পূর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য রজল সিনহা এবং উপ প্রধান সুজিত চন্দের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দেন৷ মহিলারা অভিযোগ করেন, প্রধানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে প্রধানকে কালিমালিপ্ত করা হচ্ছে৷ এছাড়া একজন নির্বাচিত মহিলাকে গুণ্ডি আখ্যা দিয়ে নারী জাতিকে অপমান করছেন রজল সিনহা৷ তাদের অভিযোগ, উপ প্রধান সুজিত চন্দের দরুন গ্রামের মহিলারা সুরক্ষিত নয়৷ রাতের আধারে বহু বাড়িতে জোর পূর্বক ঢকে  উপ প্রধান সুজিত চন্দ৷ তার বহু প্রমাণ রয়েছে৷ এছাড়া এই পঞ্চায়েত থেকে বিদ্যুতের খুঁটি সহ বিদ্যুৎ সংযোগ ও সরকারী আবাস যোজনার ঘর পেতে হলে দিতে হচ্ছে কুড়ি হাজার টাকা বলে অভিযোগ করেন তারা৷ মহিলারা জানিয়েছেন, প্রধানকে পঞ্চায়েত থেকে বের করে নিজের মর্জি মাফিক পঞ্চায়েত চালানোর জন্য এই ফন্দি করেছে রজল সিনহা৷ তারা বলেন ,এই গ্রামের মানুষ বিজেপি দলকে ভালোবাসে৷ কিন্তু রজল সিনহা ও তার সাঙ্গপাঙ্গের কারণে এখানকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন৷ নারী লোভী উপ প্রধানকে সঙ্গে নিয়ে এবার মাঠে নেমেছে রজল৷ প্রধানের বিরুদ্ধে অপ্রচার করছে৷  গ্রামের প্রধান বেলা রাণী ঘোষ নিদর্োষ৷তিনি কোন দুর্নীতির সঙ্গে যুক্ত আগেও ছিলেন না ,এখনো নেই৷ এদিন গ্রামের মহিলারা একযোগে পঞ্চায়েত সদস্য রজল সিনহা ও উপ প্রধান সুজিত চন্দের বিরুদ্ধে  মারাত্মক দুর্নীতির অভিযোগ তুলে এক রাশ ক্ষোভ উগড়ে দেন৷

Releated Posts

আগামীকাল থেকে শুরু ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা

আগরতলা, ২৬ আগস্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন। তিনদিনব্যাপী এই অধিবেশন চলবে ৩১ আগস্ট…

ByByReshmi Debnath Aug 26, 2026

এজেন্সির গাফিলতিতে ৫ দিন ধরে পানীয় জলহীন গন্ডাছড়ার একাংশ

গন্ডাছড়া, ২৬ আগস্ট:পানীয় জল সরবরাহকারী বেসরকারি এজেন্সির গাফিলতির অভিযোগে গত পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গন্ডাছড়া…

ByByReshmi Debnath Aug 26, 2026

খোয়াই ধলাবিলে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

খোয়াই, ২৬ আগস্ট:পুকুরের জলে যুবকের মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে বুধবার সকালে খোয়াইয়ের ধলাবিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা…

ByByReshmi Debnath Aug 26, 2026

জমি দখলের চেষ্টার অভিযোগ, পুলিশ ইন্সপেক্টরের মায়ের বিরুদ্ধে সরব দিনমজুর পরিবার

জম্পুইজলা, ২৬ আগস্ট:পুলিশ ইন্সপেক্টর পুত্রের প্রভাব দেখিয়ে বিক্রি করা জমি ফের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top