নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ জাতীয় শিক্ষানীতি রাজ্যে ও চালু করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার অল ইন্ডিয়া ডিএসও শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রধান করেছে৷ জাতীয় শিক্ষানীতি চালু হলে শিক্ষার মেরুদন্ড ভেঙ্গে পড়বে৷ গরীব পরিবারের ছেলেমেয়েদের শিক্ষার বিকাশ ঘটবে না৷ শিক্ষাকে সার্বজনীন করার দাবিতেই আন্দোলনে সামিল হয়েছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন৷ সংগঠনের পক্ষ থেকে শুক্রবার শিক্ষা ভবনে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷ ডেপুটেশন ও স্মারকলিপি প্রধান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন কেন্দ্রীয় সরকার ২০২০ সালে করুণা পরিস্থিতি চলাকালে দেশের শিক্ষাবিদ ছাত্র সংগঠন সহ সকলকে কোন কিছু না জানিয়েই শিক্ষানীতি গ্রহণ করেছে৷ এমনকি সংসদেও এই শিক্ষানীতি নিয়ে আলোচনা হয়নি৷ ছাত্র স্বার্থে জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করার দাবী জানিয়েছে অল ইন্ডিয়া স্টুডেন্ট অর্গানাইজেশন৷ সংগঠন জাতীয় শিক্ষানীতি বাতিল করে শিক্ষার যাবতীয় ব্যবহার সরকারকে গ্রহণ করার জোরালো দাবি জানিয়েছে৷

জাতীয় শিক্ষানীতি চালুর প্রতিবাদে শিক্ষা দপ্তরে ডেপুটেশন এআইডিএসওর
Tags:
Releated Posts
তিন মাসেও মেলেনি সামাজিক ভাতা, কাঠালিয়া গ্রামীণ ব্যাংকের সামনে বৃদ্ধ-বৃদ্ধাদের হাহাকার
নিজস্ব প্রতিনিধি, কাঠালিয়া, ৭ জুলাই: দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন সামাজিক ভাতা প্রকল্পের অর্থ না পাওয়ায়…
বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা ও সার্ভার বিভ্রাটের প্রতিবাদে সরব তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস
তেলিয়ামুড়া, ৭ জুলাই: বিদ্যুৎ এখন আর বিলাসিতা নয়, আধুনিক জীবনের অন্যতম মৌলিক প্রয়োজন। আলো, পানীয় জল, শিক্ষা, চিকিৎসা,…
শহরের জল নিষ্কাশনের পথে বাধা, ড্রেন ভরাটের অভিযোগে উত্তেজনা লক্ষীপুরের কুবঝারে
কৈলাশহর, ৭ জুলাই: কৈলাশহর মহকুমার লক্ষীপুর মৌজার অন্তর্গত ১০৯০ খতিয়ানের ১৭৮০ নম্বর লং প্লট সংলগ্ন পূর্ত দপ্তরের ড্রেন…
প্রায় দেড় মাস পর খুলল ত্রিপুরাসুন্দরী মন্দিরের ১৭টি প্রণামী বাক্স, কড়া নিরাপত্তায় শুরু গণনা
উদয়পুর, ৭ জুলাই: প্রায় এক মাস কুড়ি দিন পর মঙ্গলবার সকালে ঐতিহাসিক মাতাবাড়ি ত্রিপুরাসুন্দরী মন্দিরের ১৭টি প্রণামী বাক্স…

















